গুজরাতের কচ্ছ থেকে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে শনিবারই সহদেব সিং গোহিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। ২৪ ঘণ্টাও কাটতে না কাটতে একই অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার হলেন কাশিম।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 May 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের কচ্ছ থেকে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে শনিবারই সহদেব সিং গোহিল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। ২৪ ঘণ্টাও কাটতে না কাটতে একই অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার হলেন কাশিম।
রাজস্থানের অপরাধদমন শাখা এবং গোয়েন্দারা ডিগ অঞ্চল থেকে কাশিমকে গ্রেফতার করে। জানা গিয়েছে, 'অপারেশন সিঁদুর'-এর সময় পাকিস্তানে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করেছিলেন ধৃত। ওই সময় তাঁর সঙ্গে কার কার যোগাযোগ হয়েছিল, কাশিমের ফোন ঘেঁটে সেই সমস্ত তথ্যই উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
কাশিমের ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই। তিনি কোনও গোপন তথ্য পাচার করেছেন কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pak Spy) অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে তিন দিনে এখনও অবধি মোট ১১ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। যাঁদের মধ্যে কেউ পরিচিত ইউটিউবার, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার পড়ুয়া, ব্যবসায়ী।
এরপর শনিবার গ্রেফতার হন সহদেব। গুজরাতেরই বাসিন্দা তিনি। এটিএস জানিয়েছে তিনি একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতেন। অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। পাশাপাশি সহদেব দেশের সংবেদনশীল বেশ কিছু তথ্য পাচার করেছেন বলেও সন্দেহ করা হচ্ছে।
২২ এপ্রিল পহেলগামে হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারত। তার পর থেকেই পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একের পর এক গ্রেফতারি শুরু হয়েছে। ধৃতদের মধ্যে চর্চা অব্যাহত
হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা। যত দিন যাচ্ছে তাঁকে নিয়ে প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য। এখনও অবধি চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন মোট ১৪ জন।