ছাদে জামা কাপড় মেলতে গিয়ে বিপত্তি! ১১ মাসের সন্তান জলে ডুবে মারা যায়। নিজেকে কাঠগড়ায় তুলে আত্মঘাতী তথ্য-প্রযুক্তি কর্মী।

প্রতিভা
শেষ আপডেট: 2 April 2026 13:17
দ্য ওয়াল ব্যুরো: ১১ মাসের সন্তানের (Infant) মর্মান্তিক মৃত্যুর মিনিট কয়েকের মধ্যেই আত্মহত্যা (Suicide) করলেন এক তরুণী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র। মৃতার নাম প্রতিভা (Pratibha)।
বুধবার বেঙ্গালুরুর বাড়িতে সন্তানের সঙ্গে একা ছিলেন প্রতিভা। তাঁর স্বামী মহান্তেশ (Mahantesh) কর্মসূত্রে বাইরে ছিলেন। একসময়ে ছাদে (Terrace) শুকনো জামাকাপড় তুলতে যান। ওই ফাঁকেই তাঁদের ১১ মাসের সন্তান অগস্ত্য (Agastya) হামাগুড়ি দিয়ে ওয়াশিং এরিয়ায় (Washing Area) চলে যায় এবং জলভর্তি বালতিতে (Water-filled Bucket) পড়ে যায় বলে অনুমান।
ছাদ থেকে ফিরে এসে সন্তানের নিথর দেহ দেখতে পান তরুণী। ঘটনার ধাক্কা সামলাতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নেন। প্রথমে হাতের শিরা (Wrist) কেটে আত্মহত্যার চেষ্টা করেন, কিছু ওষুধ (Tablets) খান, শেষ পর্যন্ত ফাঁস (Hanging) দিয়ে আত্মঘাতী হন।
সন্ধ্যা প্রায় সাড়ে ছ’টা নাগাদ বাড়ি ফিরে দরজা ভিতর থেকে বন্ধ পান মহান্তেশ। ডুপ্লিকেট চাবি (Spare Key) দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে স্ত্রী ও সন্তানের মৃতদেহ দেখতে পান।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে ১৫টি ট্যাবলেটের (Tablets) খালি স্ট্রিপ। ওই চিঠিতে প্রতিভা লিখেছেন, সন্তানের মৃত্যুর জন্য তিনিই দায়ী। ছাদে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিজেকে ক্ষমা করতে পারেননি তাই।
পুলিশ জানিয়েছে, গত চার বছর ধরে ওই পরিবার ভাড়ার ফ্ল্যাটে (Rented Flat) থাকছিল। ঘটনায় মামলা (Case) রুজু হয়েছে, তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।
একটি মুহূর্তের অসতর্কতা কীভাবে গোটা পরিবারকে ভেঙে দিতে পারে, বেঙ্গালুরুর এই ঘটনা তারই নির্মম উদাহরণ হয়ে রইল।