Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মহিলাকে অর্ধনগ্ন করে গাছে বেঁধে অত্যাচার! লাঠি পেটা থেকে গালিগালাজ, চার বৃদ্ধা বাদ দিলেন না কিছুই

তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক মহিলাকে গাছে বেঁধে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। 

মহিলাকে অর্ধনগ্ন করে গাছে বেঁধে অত্যাচার! লাঠি পেটা থেকে গালিগালাজ, চার বৃদ্ধা বাদ দিলেন না কিছুই

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 7 September 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো: জমি বিবাদের জেরে মহিলাকে গাছে বেঁধে অর্ধনগ্ন করে মারধর করা হল তামিলনাড়ুতে। অবশেষে এক মহিলা (যিনি ঘটনার ভিডিও করছিলেন যাতে অপরাধীরা ধরা পড়েন) গিয়ে তাঁকে উদ্ধার করেন। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছিঃ ছিঃ করছে নেটপাড়া।

তামিলনাড়ুর কুড্ডালোর জেলার পানরুটির ঘটনা। অভিযোগ, চার জন মহিলার হাতে অকথ্য অত্যাচারের শিকার হন ওই মহিলা। তাঁকে প্রথমে নিজের শাড়ি দিয়েই গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়, তারপর চলে লাগাতার মারধর ও অশ্লীল গালাগালি। এখানেই শেষ নয়, প্রকাশ্যে তাঁকে আংশিকভাবে কাপড় খুলে অপমানিত করার চেষ্টাও করা হয়।

ঘটনার ২ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চারজন মহিলা একজন মহিলাকে ঘিরে রেখেছেন। এক জন তাঁকে লাঠি দিয়ে মারছেন। আরেক জন তাঁর চুল ধরে টানছেন। এমনকি ব্লাউজ টেনে খুলে দেওয়ার চেষ্টা করতেও দেখা যায়। অপমান থেকে বাঁচতে মহিলা অপরাধীদের আঁকড়ে ধরেন। এসময় এক মহিলাকে বলতে শোনা যায়, 'তুমি কুকুরের সমান।'

ভিডিওতে আরও ধরা পড়েছে, এক মহিলা গোটা ঘটনার ভিডিও করছেন। তাঁকে সতর্ক করে বলতে শোনা যায়, 'এভাবে করলে সবাইকে জেলে যেতে হবে।' কিন্তু তবুও অভিযুক্তরা নির্লজ্জভাবে অত্যাচার চালিয়ে যায়। ঘটনার শেষ দিকে এক বৃদ্ধাকে ভুক্তভোগীর ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে। যদিও মাঝপথে এক মহিলা হস্তক্ষেপ করেন ও বাকিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত চার মহিলার মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন জন এখনও পলাতক। তাঁদের খুঁজে বের করতে বিশেষ দল গঠন করেছেন তাঁরা। গোটা বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

ভাইরাল ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। নারী সুরক্ষা ও প্রশাসনের নজরদারি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। 


```