দম্পতির মাথা কামিয়ে, জোর করে মূত্র পান করানো হয় এবং জুতো দিয়ে মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। সেই সঙ্গে বেধড়ক।

ফাইল ছবি।
শেষ আপডেট: 28 August 2025 11:04
দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) নওয়াদার পঞ্চুগড় মুসাহরিতে কালো জাদু (Black magic) সন্দেহে এক দম্পতিকে গ্রামের লোকজন বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। ঘটনায় স্বামী নিহত হয়েছেন, স্ত্রী আহত। মৃতের নাম গয়া মাঞ্জি, পঞ্চুগড় মুসাহরির বাসিন্দা।
হিসুয়া থানার সাব ইন্সপেক্টর রূপা কুমারী বলেন, “আমরা খবর পাই, গ্রামের লোকজন এক দম্পতিকে মারধর করেছে। স্বামী মারা গেছেন এবং স্ত্রী আহত।” পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মৃতদেহ লোপাট করার চেষ্টাও করছিল।
পুলিশ সূত্রের খবর, অভিযোগ ওঠে যে দম্পতি স্থানীয় বাসিন্দা মোহন মাঞ্জির জন্মদিনের অনুষ্ঠানে ‘কালো জাদু’ করেছিলেন। মোহন মাঞ্জির পরিবারের ভাড়া করা মিউজিক সিস্টেম বারবার বন্ধ হওয়ার সঙ্গে এই দম্পতিকে চিহ্নিত করা হয়। এরপর গ্রামের লোকজন তাদের মারধর করে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দম্পতির মাথা কামিয়ে, জোর করে মূত্র পান করানো হয় এবং জুতো দিয়ে মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। সেই সঙ্গে বেধড়ক। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় গয়া মাঞ্জির। তার আহত স্ত্রীকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে (CHC) ভর্তি করা হয়েছে।
নওয়াদা পুলিশ সুপার অভিষেক ধিমান জানান, এই ঘটনায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আছেন মোহন মাঞ্জি এবং ৯ জন নারী। পুলিশ আরও বলেছে, ঘটনায় আরও যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।