Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

পহেলগাম কাণ্ডে যোগ রয়েছে! ভয় দেখিয়ে নয়ডার বৃদ্ধার থেকে ৪৩ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা

এক পর্যায়ে তাঁকে ১৫ লক্ষ টাকা দিতে চাপ দেওয়া হয়। গ্রেফতারির ভয় দেখানো হয়। কিন্তু সন্দেহ হওয়ায় তিনি আইনজীবীর পরামর্শ নেন।

পহেলগাম কাণ্ডে যোগ রয়েছে! ভয় দেখিয়ে নয়ডার বৃদ্ধার থেকে ৪৩ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 September 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: ফের সাইবার প্রতারণার (Cyber Fraud) ঘটনা, ফের আর্থিক ক্ষতি। এবার ঘটনাস্থল নয়ডা (Noida)। এক বৃদ্ধার (Old Woman) সঙ্গে প্রতারণা করে ৪০ লক্ষ টাকার বেশি হাতিয়ে নিল প্রতারকরা (Scammers)। আর এই ঘটনায় তারা হাতিয়ার করেছে পহেলগাম জঙ্গি হানার ঘটনাকে (Pahalgam Attack)।

নয়ডায় ওই বৃদ্ধারকে সাইবার জালিয়াতরা পুলিশ সেজে ভয় দেখিয়ে প্রায় ৪৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ সূত্রে খবর, সেক্টর ৪১-এর বাসিন্দা সরলা দেবীর ফোনে এক ব্যক্তি যোগাযোগ করেন। নিজেকে পুলিশ অফিসার (Police Officer) পরিচয় দিয়ে জানান, তাঁর নাম, ফোন নম্বর ও পরিচয়পত্র ব্যবহার করে মুম্বইয়ে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই সব অ্যাকাউন্ট থেকে হাওলা, জুয়া এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য টাকা লেনদেন হয়েছে। এমনকী জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার ক্ষেত্রেও তাঁর নম্বর ব্যবহার হয়েছে বলে দাবি করা হয়।

প্রতারকরা সরলা দেবীকে জানান, তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামানত হিসেবে টাকা জমা দিতে হবে, পরে ফেরত দেওয়া হবে। এই ফাঁদেই পা দেন ওই বৃদ্ধা।

তিনি পুলিশকে জানিয়েছেন, গত ২০ জুলাই থেকে ১৩ অগস্টের মধ্যে তাঁকে একাধিক কিউআর কোড পাঠানো হয়। তিনি আট দফায় মোট ৪৩.৭ লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠান। এর মধ্যে কখনও ৭০ হাজার, কখনও ১১ লক্ষ টাকার মতো বড় অঙ্কের লেনদেন হয়েছে। পুলিশ তদন্তে জেনেছে, টাকা পাঠানো হয়েছিল ‘বরিন্দর পাল সিং’, ‘মদন কুমার’, ‘মঞ্জু জেনারেল স্টোর’ এবং ‘আশাপুরা টি স্টল’-এর নামে খোলা অ্যাকাউন্টে।

এক পর্যায়ে তাঁকে ১৫ লক্ষ টাকা দিতে চাপ দেওয়া হয়। গ্রেফতারির ভয় দেখানো হয়। কিন্তু সন্দেহ হওয়ায় তিনি আইনজীবীর পরামর্শ নেন এবং বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। তৎক্ষণাৎ টাকা পাঠানো বন্ধ করে অভিযোগ দায়ের করেন তিনি।

নয়ডা পুলিশের সাইবার ক্রাইম শাখা ঘটনার তদন্ত শুরু করেছে। বৃদ্ধার দাবি, তাঁর সঞ্চয়ের টাকা যেন ফেরত আনা হয় এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রবীণ নাগরিকরা প্রযুক্তি সম্পর্কে কম অভিজ্ঞ হওয়ায় এ ধরনের ডিজিটাল প্রতারণায় বারবার টার্গেট হচ্ছেন।


```