বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরও জানান, বিজেপি সরকারকে পরাজিত করার জন্য বিরোধী দলগুলির ঐক্য অপরিহার্য। তিনি বিশ্বাস করেন, যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠী রাহুল গান্ধীর পাশে দাঁড়াবে।

তেজস্বী যাদব ও রাহুল গান্ধী
শেষ আপডেট: 19 August 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো: আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রধানমন্ত্রী (Prime Minister) করতে সর্বশক্তি দিয়ে কাজ করবেন— এমনই প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাহুল গান্ধীর নেতৃত্বই মানুষের ভরসা। তাই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র লক্ষ্য হবে তাঁকে সামনে রেখেই লড়াই করা। তেজস্বীর কথায়, রাহুলজি একমাত্র নেতা, যিনি সাধারণ মানুষের সমস্যার কথা নির্ভয়ে বলছেন। আগামী লোকসভা ভোটে তাঁকে প্রধানমন্ত্রী করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরও জানান, বিজেপি সরকারকে পরাজিত করার জন্য বিরোধী দলগুলির ঐক্য অপরিহার্য। তিনি বিশ্বাস করেন, যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠী রাহুল গান্ধীর পাশে দাঁড়াবে।
বিহারের সাসারাম থেকে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর ভোট অধিকার যাত্রা শুরু করেছেন। রবিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১৬ ধরে চলবে। রাহুলকে সমর্থন জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বীও। তিনিও ভোট অধিকার যাত্রায় শামিল হন।
রাহুল জানিয়েছেন, শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, এটি গণতন্ত্র এবং সংবিধান রক্ষার আন্দোলন। ‘ভোটার অধিকার যাত্রা’য় শামিল হওয়ার জন্য জনতাকেও আহ্বান জানিয়েছেন কংগ্রেস সাংসদ।