Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মণিপুরে কি শেষ হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? পরিস্থিতি খতিয়ে দেখবেন অমিত শাহ

রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষের মুখে মণিপুর। সরকার গঠনের জল্পনার মধ্যেই রাজ্যের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় আজ উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ।

মণিপুরে কি শেষ হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? পরিস্থিতি খতিয়ে দেখবেন অমিত শাহ

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 January 2026 09:08

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে ফের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যের বিজেপি বিধায়কদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠকের পর সেই আলোচনা আরও তীব্র হয়েছে। এই আবহেই, রাষ্ট্রপতি শাসন জারির প্রায় এক বছর পরও মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নতুন করে পরিস্থিতি খতিয়ে দেখতে উদ্যোগী হল কেন্দ্র। চলতি বছরের ফেব্রুয়ারিতেই মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে আজ, শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে ভয়াবহ হিংসার সাক্ষী হয় মণিপুর। ওই সংঘর্ষে প্রাণ হারান প্রায় ২৬০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করা হলেও, শান্তি পুরোপুরি ফেরেনি। তারই প্রেক্ষিতে গত বছরের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন এন বীরেন সিং। এরপর ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। পরে সংসদের অনুমোদন নিয়ে গত বছরের অগস্টে আরও ছয় মাসের জন্য সেই মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ১৩ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে।

সূত্রের খবর, রাষ্ট্রপতি শাসন চললেও রাজ্যের বিভিন্ন অংশে এখনও স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি ফিরে আসেনি। সেই কারণেই প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক সমাধানের দিকেও ঝুঁকছে মণিপুরের বিজেপি নেতৃত্ব। এমনই এক গুরুত্বপূর্ণ সময়েই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্তরে পর্যালোচনা বৈঠক হতে চলেছে।

আজকের বৈঠকে উপস্থিত থাকার কথা মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং, মুখ্যসচিব পিকে গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব সিং-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকরা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন।

এই বৈঠকে মূলত রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নমূলক উদ্যোগগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি, গত আড়াই বছর ধরে হিংসার শিকার সম্প্রদায়গুলির বসবাসকারী এলাকার আশপাশে পরিকাঠামো পুনর্গঠনের বিষয়টিও আলোচনার কেন্দ্রে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

উল্লেখযোগ্যভাবে, এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন মণিপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফের সরকার গঠনের সম্ভাবনার কথা প্রকাশ্যে বলতে শুরু করেছেন। তাঁদের একাংশের ধারণা, আজকের এই বৈঠকই রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা করতে পারে।


```