Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

National Voters’ Day: ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িয়েছিল নাম, 'জাতীয় ভোটার দিবস' কেন পালিত হয় দেশে?

২৫ জানুয়ারি কেন জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয়? রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট।

National Voters’ Day: ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িয়েছিল নাম, 'জাতীয় ভোটার দিবস' কেন পালিত হয় দেশে?

ভোটার দিবস

গার্গী দাস

শেষ আপডেট: 25 January 2026 11:45

দ্য ওয়াল ব্যুরো: ২৫ জানুয়ারি—এই তারিখটা ভারতীয় গণতন্ত্রে আলাদা করে চিহ্নিত। কারণ এই দিনই পালিত হয় জাতীয় ভোটার দিবস (National Voters’ Day)। আর তার পিছনে রয়েছে এক ঐতিহাসিক যোগসূত্র। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি গঠিত হয় ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India – ECI)। ঠিক তার পরদিনই কার্যকর হয় ভারতীয় সংবিধান। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতে ২০১১ সাল থেকে প্রতি বছর এই দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হচ্ছে।

ভোটাধিকার শুধু একটি অধিকার নয়, তা যে গণতন্ত্রের মেরুদণ্ড—এই বার্তাই পৌঁছে দিতে চায় জাতীয় ভোটার দিবস। বিশেষ করে নতুন ও প্রথমবার ভোট দিতে চলা তরুণদের (First-time voters) কাছে ভোটের গুরুত্ব তুলে ধরা এই দিন বিশেষভাবে পালনের অন্যতম উদ্দেশ্য। সরকার এবং নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশে নানা সচেতনতা কর্মসূচি, শপথগ্রহণ অনুষ্ঠান ও ভোটার তালিকাভুক্তিকরণ অভিযান চলে এই দিনে।

২০২৬ সালের জাতীয় ভোটার দিবসের থিম, “মাই ইন্ডিয়া, মাই ভোট”। সঙ্গে ট্যাগলাইন দেওয়া হয়েছে, “সিটিজেন অ্যাট দ্য হার্ট অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি”। থিম থেকেই স্পষ্ট, ভারতীয় গণতন্ত্রের কেন্দ্রে রয়েছেন নাগরিক এবং ভোটার। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যত অর্থহীন।

ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে ভোটারদের অংশগ্রহণ বাড়ানো সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন গত কয়েক বছরে একাধিক সংস্কারমুখী পদক্ষেপ করেছে। SVEEP কর্মসূচি (Systematic Voters’ Education and Electoral Participation) ভোটার সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে ECINET (Election Commission of India Network for Electoral Technology) উল্লেখযোগ্য উদ্যোগ।

নির্বাচনী বিধিভঙ্গের বিরুদ্ধে সাধারণ মানুষের হাত শক্ত করেছে cVIGIL অ্যাপ (cVIGIL App)। এই অ্যাপের মাধ্যমে যে কোনও অনিয়ম দ্রুত রিপোর্ট করা সম্ভব হচ্ছে। অন্যদিকে, ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং (Webcasting) চালু হওয়ায় স্বচ্ছতা আরও বেড়েছে। ভোটারদের জন্য বড় স্বস্তির খবর—EPIC কার্ড (Voter ID Card) পাওয়ার সময়সীমা কমিয়ে আনা হয়েছে মাত্র ১৫ দিনে।

তবে, জাতীয় ভোটার দিবসের গুরুত্ব শুধু সচেতনতার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই দিন প্রথমবার ভোটার হওয়া নাগরিকদের সম্মান জানানো হয়। সারা দেশে সেমিনার, সাইকেল র‍্যালি, মানববন্ধন, লোকসংস্কৃতি অনুষ্ঠান, মিনি ম্যারাথন—সব মিলিয়ে এক উৎসবের আবহ তৈরি হয়। স্কুল-কলেজেও চলে বিতর্ক, প্রবন্ধ, অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে ছোটবেলা থেকেই দায়িত্বশীল ভোটার হিসেবে ছাত্রছাত্রীরা গড়ে ওঠে।

২০২৬ সালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে জাতীয় ভোটার দিবস পুরস্কার (National Voters’ Day Awards) প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে Best Election District Awards—যেখানে ভোটার সচেতনতা, প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ, নির্বাচন পরিচালনা ও মিডিয়া প্রচারের মতো বিষয়গুলি বিচার করা হবে।

নির্বাচনী ব্যবস্থার সংস্কারে এখানেই থেমে নেই নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে মোবাইল জমা দেওয়ার ব্যবস্থা, প্রতি বুথে সর্বাধিক ১,২০০ ভোটারের সীমা, ভোটার তথ্য স্লিপ (VIS) বিতরণ, ভোটার তালিকার বিশেষ সংশোধন—সব মিলিয়ে প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ভোটার-বান্ধব করার চেষ্টা চলছে।

আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের ভূমিকা উল্লেখযোগ্য। IICDEM ২০২৬ (India International Conference on Democracy and Elections Management) এবং দিল্লি ঘোষণা ২০২৬ (Delhi Declaration 2026) বিশ্বমঞ্চে ভারতের গণতান্ত্রিক নেতৃত্বকে তুলে ধরেছে। পাশাপাশি International IDEA-তে ভারতের সভাপতিত্ব (২০২৬) গণতান্ত্রিক উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক অধিকার প্রসারে নতুন দিশা দেখাচ্ছে।

সব মিলিয়ে, জাতীয় ভোটার দিবস কেবল একটি আনুষ্ঠানিক উদ্‌যাপন নয়। এটি ভারতের গণতান্ত্রিক অঙ্গীকারের প্রতীক। “My India, My Vote”—এই বার্তাই মনে করিয়ে দেয়, প্রতিটি ভোটের মূল্য আছে, আর সেই ভোটেই গড়ে ওঠে দেশের ভবিষ্যৎ।


```