Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চিন সফরে সতর্ক থাকতে দেশবাসীকে পরামর্শ নয়াদিল্লির, অরুণাচল নিয়ে বেজিংকে হুঁশিয়ারি ভারতের

ভারত অবশ্য শুধু চিনকেই সতর্ক করেনি, সে দেশে যাওয়া ভারতীয়দের পরামর্শ দিয়েছে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার। ‌

চিন সফরে সতর্ক থাকতে দেশবাসীকে পরামর্শ নয়াদিল্লির, অরুণাচল নিয়ে বেজিংকে হুঁশিয়ারি ভারতের

ভারত-চিন সম্পর্কে চিড়!

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 December 2025 08:53

দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল নিয়ে চিনকে ফের কড়া বার্তা দিল ভারত (India-China Relation)।‌ নয়া দিল্লির তরফে বলা হয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ‌এই প্রদেশকে কেন্দ্র করে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হোক তা কখনই কাম্য নয়।‌ বেজিং প্রশাসন যেন এটা বিবেচনায় রেখে অগ্রসর হয়।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এই প্রতিক্রিয়ার কোনও জবাব চিন এখনও দেয়নি। ‌ তবে মনে করা হচ্ছে বেজিং পাল্টা প্রতিক্রিয়া দেবে (India-China Relation)। ‌

ভারত অবশ্য শুধু চিনকেই সতর্ক করেনি, সে দেশে যাওয়া ভারতীয়দের পরামর্শ দিয়েছে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার। ‌বলা হয়েছে, চিনা কর্তৃপক্ষ নথিপত্র নিয়ে যাতে প্রশ্ন তোলার অবকাশ না পায় সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

ভারতের এই প্রতিক্রিয়ার কারণ গত মাসের ঘটনাটি। ‌অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বাসিন্দা এক নারী লন্ডন থেকে চিনের সাংহাই বিমানবন্দরে নেমেছিলেন টোকিও যাওয়ার পথে। সাংহাইয়ের চেনা কর্তৃপক্ষ তাঁকে ভারতীয় বলে মানতে রাজি হয়নি। চিনা আধিকারিকেরা বলেন, অরুণাচল চিনের অংশ। ওই যাত্রীকে বলা হয় তাঁকে পাসপোর্ট নিয়ে সাংহাই ত্যাগ করতে হবে। অর্থাৎ তাকে চিনা নাগরিক হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা চালায় সাংহাই বিমানবন্দরের (Sanghai Airport) ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ‌

এই ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন করে চিড় ধরে। ঘটনাটি এমন সময় ঘটে যখন ভারত ও চিন তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে। এই উপলক্ষে দুই দেশি সরকারি পর্যায়ে প্রতিনিধি দল পাঠাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতে। ‌

অরুণাচলের ওই বাসিন্দা মাঝ বয়সি মহিলা সমাজ মাধ্যমেধ্যমে গোটা ঘটনা উল্লেখ করে জানান তাঁকে চিনের বিমানবন্দরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। ওই ঘটনাকে তিনি ভারতের সার্বভৌমত্বের পক্ষে এক চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। ‌

সেই ঘটনাকে সামনে রেখে নয়া দিল্লি চিনকে কড়া বার্তা দিয়েছে। এইভাবে যাত্রী হেনস্থার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে বেজিং কর্তৃপক্ষকে নজর রাখতে বলেছেন নয়াদিল্লির কর্তারা। সেই সঙ্গে ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়েছে সতর্কভাবে পদক্ষেপ করতে। ‌ আর নতুন করে চিনকে নয়া দিল্লি স্মরণ করিয়ে দিয়েছে, অরুণাচল নিয়ে বেইজিংয়ের মনোভাব মোটেই বন্ধু সুলভ নয়। চিনকে অরুণাচলের দাবি ছাড়তে হবে স্পষ্ট বার্তা দিল্লির।‌


```