Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শচিনের বউমা সানিয়া, চন্দক বাড়ির এই চাঁদের টুকরো মেয়ে কে, অর্জুনের বাগদানের পরই কৌতূহল

লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করার পর সানিয়া ভারতের দ্রুত প্রসারমান পোষ্য যত্ন শিল্পে সম্ভাবনা দেখতে পান। 

শচিনের বউমা সানিয়া, চন্দক বাড়ির এই চাঁদের টুকরো মেয়ে কে, অর্জুনের বাগদানের পরই কৌতূহল

অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চন্দক

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 August 2025 10:48

দ্য ওয়াল ব্যুরো: শচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে সারা-কে নিয়ে সোশাল মিডিয়ায় যতটা আগ্রহ দেখা যায়, ততটা ছেলে অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) নিয়ে নয়। এহেন অর্জুন শেষমেশ লক্ষ্যভেদ করেছেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে, একান্ত পরিসরে, অর্জুন সম্প্রতি বাগদান সেরেছেন মুম্বইয়ের প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের মেয়ে সানিয়া চন্দকের (Saaniya Chandok) সঙ্গে। যদিও দুই পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

সানিয়া চন্দক হলেন গ্রাভিস গ্রুপের চেয়ারম্যান রবি ঘাইয়ের নাতনি। ঘাই পরিবার মুম্বইয়ের হসপিটালিটি ও ফুড ইন্ডাস্ট্রিতে এক প্রভাবশালী নাম। তাদের ব্যবসার মধ্যে রয়েছে মেরিন ড্রাইভের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেল, বিশ্ববিখ্যাত কোয়ালিটি আইসক্রিম এবং জনপ্রিয় ব্রুকলিন ক্রিমারি। ঘাই পরিবারকে সম্প্রতি হোটেলের মালিকানা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জন্যও শিরোনামে দেখা গেছে।

লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করার পর সানিয়া ভারতের দ্রুত প্রসারমান পোষ্য যত্ন শিল্পে সম্ভাবনা দেখতে পান। সেই চিন্তাভাবনা থেকেই প্রতিষ্ঠা করেন মুম্বই-ভিত্তিক মিস্টার প’স পেট স্পা অ্যান্ড স্টোর—একটি প্রিমিয়াম পোষ্য সেলুন, স্পা ও স্টোর। সরকারি রেকর্ড (কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক) অনুযায়ী, সানিয়া এই প্রতিষ্ঠানের ডিরেক্টর ও অংশীদার। এছাড়া ২০২৪ সালের শেষ দিকে তিনি ওয়ার্ল্ডওয়াইড ভেটেরিনারি সার্ভিস থেকে ভেটেরিনারি টেকনিশিয়ান ডিপ্লোমা অর্জন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অর্জুনের বোন সারা তেন্ডুলকরের সঙ্গে সানিয়ার বন্ধুত্বের বহু প্রমাণ মিলেছে। গত কয়েক বছরে তাদের একসঙ্গে আইপিএল ম্যাচে উপস্থিতি ও জয়পুর ভ্রমণের ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। দু’জনের সম্পর্ক ও এই বাগদান নিয়ে দুই পরিবার বরাবরই নীরব থেকেছে।

২৫ বছর বয়সি বাঁ-হাতি পেসার ও অলরাউন্ডার অর্জুন বর্তমানে ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন। আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য এবং ২০২৩ ও ২০২৪ মৌসুমে পাঁচটি ম্যাচ খেলেছেন। ২০২০/২১ মরশুমে মুম্বইয়ের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর, একই বছর হরিয়ানার বিরুদ্ধে টি-২০ ডেবিউ। এর আগে তিনি মুম্বই জুনিয়র দল এবং ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন। ২০২২/২৩ মৌসুমে তিনি গোয়ায় যোগ দিয়ে প্রথম শ্রেণি ও লিস্ট-এ ক্রিকেটে অভিষেক করেন।

ক্রিকেট মাঠে বাবার মতোই সাফল্যের স্বপ্ন দেখা অর্জুন এবার ব্যক্তিগত জীবনেও এক বড় মাইলফলক স্পর্শ করলেন। তাঁর এই বাগদান ক্রিকেটপ্রেমী এবং সমাজের অভিজাত মহলে সমান আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।


```