Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলাকারী কুকুরপ্রেমী, ক্ষোভের বশেই হামলা! আশঙ্কা অভিযুক্তর মা'র

পুলিশ সূত্রে জানা গেছে, অভিজুক্তর নাম রাজেশ সাকারিয়া (৪১), গুজরাতের রাজকোটের বাসিন্দা। দিল্লি পুলিশ (Delhi Police) ইতিমধ্যেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। রাজেশের মা, ভূমি সাকারিয়া জানিয়েছেন, তাঁর ছেলে কুকুরপ্রেমী। 

দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলাকারী কুকুরপ্রেমী, ক্ষোভের বশেই হামলা! আশঙ্কা অভিযুক্তর মা'র

আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 August 2025 12:36

দ্য ওয়াল ব্যুরো: নিজের বাসভবনে আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Delhi CM Rekha Gupta)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হলে তাঁর পরিচয় সামনে আসে। আর এই হামলার উদ্দেশ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিজুক্তর নাম রাজেশ সাকারিয়া (৪১), গুজরাতের রাজকোটের বাসিন্দা। দিল্লি পুলিশ (Delhi Police) ইতিমধ্যেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। রাজেশের মা, ভূমি সাকারিয়া জানিয়েছেন, তাঁর ছেলে কুকুরপ্রেমী। সম্প্রতি দিল্লি-এনসিআরে পথকুকুরদের ধরে আশ্রয়কেন্দ্রে পাঠানোর সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই রাজেশ হঠাৎ দিল্লির উদ্দেশে রওনা দেন। এর থেকে বেশি পরিবারের আর কিছু জানা নেই বলে দাবি অভিযুক্তর মায়ের।

কিছু সূত্রের দাবি, রাজেশ সাকারিয়া জনসভার মধ্যে মুখ্যমন্ত্রীর (Delhi CM) কাছে গিয়েছিলেন এক আত্মীয়ের গ্রেফতারি প্রসঙ্গে সাহায্য চাইতে। প্রত্যক্ষদর্শীদের কথায়, তিনি প্রথমে কিছু নথি দেখান, পরে আচমকাই চিৎকার শুরু করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। কুকথা-গালিগালাজও করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে, হামলার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে মনে হয়েছিল, যদিও তা এখনও নিশ্চিত নয়।

বুধবার সকালে মুখ্যমন্ত্রী তাঁর বাসভবনে ‘জন শুনানি’ চলাকালীন সাধারণ মানুষের অভিযোগ শোনার সময় এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীরা হাতেনাতে হামলাকারীকে ধরে ফেলেন। বর্তমানে দিল্লি পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। কী কারণে এই হামলা, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় বিজেপি (BJP) রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর কাজ বিরোধীরা সহ্য করতে পারছে না। তাই এর পেছনে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে।

অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশি হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, 'গণতন্ত্রে মতভেদ ও প্রতিবাদের জায়গা আছে, কিন্তু সহিংসতার কোনও জায়গা নেই। মুখ্যমন্ত্রীর উপর হামলা নিন্দনীয়। আমরা আশা করি দিল্লি পুলিশ (Delhi Police) দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এবং মুখ্যমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন।'


```