২০০৯ সালে আইআইটি বম্বে থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং–এ বি-টেক করেন প্রত্যুষ। পরে ২০১৪-তে ETH Zurich থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পূর্ণ করেন ।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 18 February 2026 15:55
দ্য ওয়াল ব্যুরো: ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার (AI in India) দুনিয়ায় উঠতি এবং আলোচিত নাম প্রত্যুষ কুমার (Pratyush Kumar)। 'সারভম এআই'-এর সহপ্রতিষ্ঠাতা (Sarvam AI co-founder Pratyush Kumar) দিল্লিতে আয়োজিত এআই সামিট ২০২৬-এ বিশেষ নজর কেড়েছেন। তাঁর বানানো এআই স্মার্টগ্লাস (AI Smartglass) পরেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তিনিই দাবি করেছেন, তাঁর এআই প্রযুক্তি চ্যাটজিপিটি, জেমিনির মতো মডেলকেও (Google Gemini and OpenAI's ChatGPT) পিছনে ফেলে দেবে।
কে এই প্রত্যুষ কুমার?
২০০৯ সালে আইআইটি বম্বে থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং–এ বি-টেক করেন প্রত্যুষ। পরে ২০১৪-তে ETH Zurich থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পূর্ণ করেন ।
এক বছর পরই অর্থাৎ ২০১৫ সালে IBM Research–এ গবেষক হিসেবে কাজ শুরু করেন। এরপর মাইক্রোসফট রিসার্চে দু'বছর গবেষণা করেছেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আইআইটি মাদ্রাজে অধ্যাপনা করেছিলেন। বর্তমানে তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
উদ্যোক্তা হিসেবে তাঁর ভূমিকা
বিবেক রাঘবনের সঙ্গে মিলে 'সারভম এআই' তৈরি করেছেন প্রত্যুষ। এই সংস্থা দাবি করেছে, তাদের তৈরি মডেল Google Gemini ও ChatGPT–এরথেকেও এগিয়ে।
ভারতীয় ভাষার জন্য এআই টুল নির্মাণকারী AI4Bharat-কেও নেতৃত্ব দিয়েছেন। অনলাইন প্ল্যাটফর্ম PadhAI চালু করেছেন, যেখানে অল্প খরচে প্রযুক্তি সংক্রান্ত বহু বিষয়ে শেখা যাবে। এছাড়াও One Fourth Labs-এর সহপ্রতিষ্ঠাটাও তিনি, যা এআই সংক্রান্ত শিক্ষা ও পরামর্শ দেওয়ার কাজ করে।
এআই সামিটে প্রত্যুষ বলেন, ভারতের এআই–এ শুধু ইংরেজি নয়, স্থানীয় ভাষা ও প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়াই ভবিষ্যতের মূল লক্ষ্য হওয়া উচিত।
তাঁর কথায়, "একজন মহারাষ্ট্রের গ্রামের মানুষের যা অনুভূতি হয়, সেটি ইউরোপের মানুষের নাও হতে পারে। তাই ব্যবহারকারীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে নতুন মানদণ্ড তৈরি করতে হবে- যেখানে সকলের নিজেদের ভাষা, কণ্ঠস্বর, আচরণ প্রাধান্য পাবে।”
সীমাবদ্ধতা থাকলে এআই তাঁর প্রকৃত উদ্দেশে সফল হতে পারে না, তাই সকলের জন্য প্রযুক্তি উন্মুক্ত রাখার বার্তাও দিয়েছেন প্রত্যুষ।
এআই ইমপ্যাক্ট সামিটে অন্যতম আকর্ষণ ছিল 'সারভম কাজে' (Sarvam Kaze) নামে এআই চালিত ওয়্যারেবল ডিভাইস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে চোখে নিয়ে পরীক্ষা করে দেখেন সেটি। দেখতে সাধারণ চশমার মতো হলেও এটি আসলে এআই ডিভাইস (AI Device), যা তৈরি করেছে বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ Sarvam AI।
এটি একটি বিশেষ 'স্মার্ট চশমা'- যা শুধু দেখা নয়, শুনতে এবং বুঝতে সাহায্য করবে এবং সঙ্গে সঙ্গে উত্তরও দিতে পারবে।
Sarvam-এর নিজস্ব AI স্ট্যাক এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে এটি ভারতীয় ভাষা ও আঞ্চলিক প্রেক্ষাপট বুঝতে পারবে। এতে রয়েছে 'Edge AI' প্রযুক্তি, যার ফলে-
বিশ্ববাজারে ইতিমধ্যেই স্মার্ট গ্লাস জনপ্রিয় হয়েছে, বিশেষ করে Meta-র তৈরি ওয়্যারেবলগুলির মতো ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা করতেই Sarvam Kaze-কে ভারতীয় বিকল্প হিসেবে তুলে ধরা হচ্ছে।