চশমার মতো দেখতে এই ডিভাইস ব্যবহারকারীর চারপাশের পরিবেশ ক্যামেরার মাধ্যমে দেখে, মাইক্রোফোনে শোনে এবং সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারে।

মোদীর চোখে এআই স্মার্টগ্লাস!
শেষ আপডেট: 18 February 2026 07:56
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র (PM Narendra Modi) পরলেন একটি বিশেষ 'স্মার্ট চশমা'- যা শুধু দেখা নয়, শুনতে এবং বুঝতে সাহায্য করবে এবং সঙ্গে সঙ্গে উত্তরও দিতে পারবে। দেশের স্টার্টআপের তৈরি এই ডিভাইস প্রযুক্তি মহলে সাড়া ফেলেছে। প্রধানমন্ত্রী নিজে যে চশমা পরেছেন (AI smart glasses made in India), তাই স্বাভাবিকভাবে দেশজুড়ে কৌতূহল বাড়ছে এই এআই স্মার্টগ্লাসকে (AI Smartglass) নিয়ে। কীভাবে কাজ করে প্রযুক্তি, দামই বা কত?
'সারভম কাজে' (Sarvam Kaze) নামে এআই চালিত ওয়্যারেবল ডিভাইস নিজে চোখে নিয়ে পরীক্ষা করে দেখেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেখতে সাধারণ চশমার মতো হলেও এটি আসলে এআই ডিভাইস, যা তৈরি করেছে বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ Sarvam AI।
সংস্থার দাবি, 'এই স্মার্টগ্লাসের ডিজাইন দেশেই তৈরি হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে ভারতে তৈরি একটি ডিভাইস।'
কী এই ‘Sarvam Kaze’?
চশমার মতো দেখতে এই ডিভাইস ব্যবহারকারীর চারপাশের পরিবেশ ক্যামেরার মাধ্যমে দেখে, মাইক্রোফোনে শোনে এবং সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারে। অর্থাৎ এটি এক ধরনের রিয়েল-টাইম AI সহকারী, হাত ব্যবহার না করলেও স্বয়ংক্রিয়ভাবেও এই ডিভাইস কাজ করবে।
Sarvam-এর নিজস্ব AI স্ট্যাক এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে এটি ভারতীয় ভাষা ও আঞ্চলিক প্রেক্ষাপট বুঝতে পারবে। এতে রয়েছে 'Edge AI' প্রযুক্তি, যার ফলে-
বিশ্ববাজারে ইতিমধ্যেই স্মার্ট গ্লাস জনপ্রিয় হয়েছে, বিশেষ করে Meta-র তৈরি ওয়্যারেবলগুলির মতো ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা করতেই Sarvam Kaze-কে ভারতীয় বিকল্প হিসেবে তুলে ধরা হচ্ছে।
Sarvam প্ল্যাটফর্মের মাধ্যমে ডেভেলপাররা এই ডিভাইসের জন্য আলাদা অ্যাপ বা অভিজ্ঞতা তৈরি করতে পারবেন। যেমন-
ভয়েস-ভিত্তিক পরিষেবা
ডকুমেন্ট প্রসেসিং
নাগরিক পরিষেবা
বহু ভাষায় কনটেন্ট তৈরি
Sarvam-এর সহ-প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার জানিয়েছেন, ডিভাইসটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের মে মাসের মধ্যে এটিকে বাজারে লঞ্চ করা হতে পারে। তবে এর দাম কত হতে পারে, তা এখনও ঠিক ক্ররা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি প্রমাণ করছে যে ভারত আর শুধু আর এআই ব্যবহারকারী দেশ নয় বরং নিজস্ব প্রযুক্তি, ভাষা-কেন্দ্রিক মডেল ও হার্ডওয়্যার তৈরি করে এআই নির্মাতা দেশ হিসেবেও উঠে আসছে।
দেশীয় গবেষণা, স্টার্টআপ ও সরকারি উদ্যোগ মিলিয়ে ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে এই ধরনের এআই ওয়্যারেবল বড় ভূমিকা নিতে পারে।