Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জাতিসংঘে পাক প্রধানমন্ত্রীকে বাক্যবাণে বিঁধেছেন, কে এই পেটাল গেহলট, কী তাঁর পরিচয়

অভিযোগ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আবারও সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার চেষ্টা করেছেন। ভারতের সিঁদুর অভিযান প্রসঙ্গ টেনে পাকিস্তানের অভিযোগের কড়া জবাব দেন গেহলট।

জাতিসংঘে পাক প্রধানমন্ত্রীকে বাক্যবাণে বিঁধেছেন, কে এই পেটাল গেহলট, কী তাঁর পরিচয়

পেটাল গেহলট

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 September 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: জাতিসংঘের (UN) সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Pakistam PM Shehbaz Sharif) বক্তব্যকে নস্যাৎ করেছেন তরুণ ভারতীয় কূটনীতিক পেটাল গেহলট (Petal Gahlot)। ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি হিসেবে তিনি শরিফের বক্তব্যের উত্তরে ‘রাইট অব রিপ্লাই’ ব্যবহার করে অভিযোগ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আবারও সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার চেষ্টা করেছেন। ভারতের সিঁদুর অভিযান (Operation Sindoor) প্রসঙ্গ টেনে পাকিস্তানের অভিযোগের কড়া জবাব দেন গেহলট।

শুধু পাকিস্তানের বিরুদ্ধেই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। ভারত-পাকিস্তানের মধ্যে চলা সামরিক সংঘাত থামানোর যে কৃতিত্ব তিনি দাবি করে আসছেন, নাম না করে সেটিকেও মিথ্যে বলে তোপ দেগেছেন গেহলট। এই কারণে এখন সংবাদ শিরোনামে চলে এসেছে এই নাম।

কে এই পেটাল গেহলট?

ইনি ভারতের বিদেশ মন্ত্রকের অভিজ্ঞ কূটনীতিক। জুলাই ২০২৩-এ তিনি জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি (First Secretary) পদে যোগ দেন। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে জাতিসংঘে অ্যাডভাইজর (UN Adviser) পদে নিয়োগ করা হয়।

এর আগে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত তিনি বিদেশ মন্ত্রকের ইউরোপিয়ান ওয়েস্ট ডিভিশনে আন্ডার সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। সে সময়ই তাঁকে প্যারিস এবং সান ফ্রান্সিসকোতে ভারতের মিশনে দায়িত্ব দেওয়া হয়েছিল।

শিক্ষাগত যোগ্যতা ও পেশা

গেহলটের পড়াশোনা বিস্তৃত ও বহুমুখী। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা ও ফরাসি সাহিত্যে স্নাতক (২০০৫-২০১০) সম্পন্ন করেন। পরে দিল্লির লেডি শ্রী রাম কলেজ ফর উইমেন থেকে রাজনৈতিক বিজ্ঞানে স্নাতকোত্তর (২০১০-২০১২) করেন। যুক্তরাষ্ট্রের মন্টেরেতে মিডলবেরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে (২০১৮-২০২০) ভাষা অনুবাদ ও ব্যাখ্যায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

সঙ্গীতে আগ্রহ

কূটনীতির পাশাপাশি গেহলট সঙ্গীতপ্রেমীও বটে। গিটার বাজিয়ে জনপ্রিয় গান পরিবেশন করতে তিনি ভীষণ ভালোবাসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পরিবেশিত বেলা চাও, লস্ট অন ইউ কিংবা কবীরা গান বহুবার ভাইরাল হয়েছে।

জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর স্পষ্ট ও দৃঢ় জবাব এখন দেশের কূটনৈতিক পরিসরে আলোচনার কেন্দ্রে। একদিকে রাজনৈতিক বিজ্ঞান, ভাষা ও অনুবাদের জ্ঞান, অন্যদিকে কূটনৈতিক দক্ষতা - সব মিলিয়ে পেটাল গেহলট আজ ভারতের এক তরুণ মুখ, যিনি আন্তর্জাতিক মঞ্চে দেশের অবস্থানকে শক্তিশালীভাবে তুলে ধরছেন।


```