Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যোগী রাজ্যে ‘আই লাভ মহম্মদ’ বিতর্কে মুসলিম ধর্মগুরু আটক, দশেরা নিয়ে চিন্তায় পুলিশ

হিন্দুদের কয়েকটি সংগঠন দাবি করে উত্তেজনা তৈরির উদ্দশ্যেই রীতি ভেঙে এমন প্ল্যাকার্ড রাখা হয়েছিল। এনিয়ে গোলমালে জড়িতদের বিরুদ্ধে কানপুর পুলিশ মামলা দায়ের করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।

যোগী রাজ্যে ‘আই লাভ মহম্মদ’ বিতর্কে মুসলিম ধর্মগুরু আটক, দশেরা নিয়ে চিন্তায় পুলিশ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 27 September 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশের বারৈলিতে একজন মুসলিম ধর্মগুরুকে আটক করেছে পুলিশ। তৌকির রেজা খান নামে ওই ধর্মগুরু ইত্তেহাদ-ই-মিল্লত কাউন্সিলের প্রধান। শুক্রবার তাঁরই আহ্বানে জুম্মার নমাজের পর সাধারণ মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। এদিকে, সামনেই দশেরা। তার আগে বারৈলির পরিস্থিতি নিয়ে প্রশাসন চিন্তিত। পুলিশ শনিবার সকাল থেকে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস সূত্রে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। বলেছেন অপরাধ করে কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী বলেন, দশেরা আসছে। দুষ্টের দমনই দশেরার আসল বার্তা।

বারৈলির ঘটনার সূত্রপাত এ মাসের চার তারিখ কানপুরে ইদ-ই-মিলাদ-উন-নবির মিছিল ঘিরে। তাতে আই লাভ মহম্মদ লেখা প্ল্যাকার্ড থাকা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। হিন্দুদের কয়েকটি সংগঠন দাবি করে উত্তেজনা তৈরির উদ্দশ্যেই রীতি ভেঙে এমন প্ল্যাকার্ড রাখা হয়েছিল। এনিয়ে গোলমালে জড়িতদের বিরুদ্ধে কানপুর পুলিশ মামলা দায়ের করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।

কানপুরের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার বারৈলিতে জম্মার নমাজের পর জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া নিয়ে বিবাদ তৈরি হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের গোলমালে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হন। পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাসের সেল ফাটায়। আন্দোলনকারীদের একাংশ গুলি চালায় বলে অভিযোগ। এদিকে, ধত মুসলিম ধর্মগুরুর দাবি তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে। উসকানি দেওয়ার প্রশ্নই আসে না। কারণ, শুত্রবার পুলিশ তাঁকে বাড়িতেই আটকে রেছেছিল।


```