Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বিকট শব্দ আর দাউদাউ করে আগুন, চারদিকে চিৎকার! কর্নাটকের দুর্ঘটনা নিয়ে কী বলছেন প্রত্যক্ষদর্শীরা

দুর্ঘটনার জেরে ওই এলাকায় প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে অসংখ্য গাড়ি। পুলিশ সাধারণ মানুষকে আপাতত ওই পথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিকট শব্দ আর দাউদাউ করে আগুন, চারদিকে চিৎকার! কর্নাটকের দুর্ঘটনা নিয়ে কী বলছেন প্রত্যক্ষদর্শীরা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 December 2025 10:37

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) চিত্রদুর্গা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেছে ১০ জনের। বৃহস্পতিবার ভোরে জাতীয় সড়ক ৪৮-এ (National Highway 48) একটি বেসরকারি স্লিপার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের (Bus-Truck Collition) পর বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনার সময় বাসটি বেঙ্গালুরু থেকে শিবামোগ্গার দিকে যাচ্ছিল।

বাসে থাকা এক যাত্রী আদিত্য জানিয়েছেন, সংঘর্ষের পর তিনি মাটিতে পড়ে যান। চারদিকে আগুন (Fire) ছড়িয়ে পড়তে দেখেন। দরজা খোলা যাচ্ছিল না। শেষমেশ কাচ ভেঙে কোনও মতে বেরোনোর চেষ্টা করেন যাত্রীরা। চারদিকে চিৎকার, আর্তনাদ। কেউ কেউ অন্যদের বাঁচানোর চেষ্টা করলেও আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার আরও এক প্রত্যক্ষদর্শী (Witness) সচিন জানান, স্লিপার বাসটি তাঁদের গাড়িকে ওভারটেক করার কিছুক্ষণের মধ্যেই উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে বাসটিতে ধাক্কা মারে। ট্রাকটি বাসের সেই অংশে ধাক্কা দেয়, যেখানে ডিজেল ট্যাঙ্ক ছিল বলে জানান তিনি।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, সংঘর্ষের সময় ট্রাকটি বাসের জ্বালানি ট্যাঙ্কে আঘাত করে। ফলে ডিজেল ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই আগুন ভয়াবহ আকার নেয়। নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন বলে নিশ্চিত করেছেন এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক। তাঁর দাবি, খুব কম সংখ্যক যাত্রীই আগুন থেকে প্রাণে বাঁচতে পেরেছেন।

দুর্ঘটনার জেরে ওই এলাকায় প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে অসংখ্য গাড়ি। পুলিশ সাধারণ মানুষকে আপাতত ওই পথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হিরিয়ুর দিক থেকে বেঙ্গালুরুমুখী একটি লরি (Truck) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেখানেই সেটি সজোরে ধাক্কা মারে বাসটিকে। সংঘর্ষের মুহূর্তেই বাসে আগুন (Catches Fire) ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের অনেকেই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন বেরিয়ে আসার সুযোগ পাননি। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হিরিয়ুর ও চিত্রদুর্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


```