Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ভারতে আনুষ্ঠানিক ভাবে এল স্টারলিঙ্ক: কত দাম, কারা পাবেন পরিষেবা?

২০২৫ সালের নভেম্বরে মহারাষ্ট্র প্রথম রাজ্য হিসাবে স্টারলিঙ্কের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয়েছে— যা ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

ভারতে আনুষ্ঠানিক ভাবে এল স্টারলিঙ্ক: কত দাম, কারা পাবেন পরিষেবা?

ইলন মাস্ক

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 8 December 2025 20:44

দ্য ওয়াল ব্যুরো: ইলন মাস্কের (Elon Musk) স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক (Star Link) অবশেষে ভারতীয় বাজারে (Star Link Indian Market) আনুষ্ঠানিক প্রবেশ করল। বহু মাস ধরে নিয়মকানুন ও প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়ার পর সংস্থাটি ঘরোয়া পরিষেবার দাম ঘোষণা করেছে। তবে প্রশ্ন উঠছে— সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর জন্য এর মানে ঠিক কী?

কত দাম, কারা পাবেন পরিষেবা?

স্টারলিঙ্কের প্রথম দফার ঘোষণাই তাৎক্ষণিকভাবে পরিষেবাটিকে 'প্রীমিয়ামের' (Premium) খাতে ফেলে দিল। গ্রামীণ ও দূরবর্তী এলাকার মানুষের জন্য ‘নিম্নমূল্যে দ্রুত ইন্টারনেট’ দেওয়ার যে বড় প্রতিশ্রুতি, দামের কাঠামো তা নিয়ে প্রশ্ন তুলছে।

  • আবাসিক পরিকল্পনার মাসিক দাম ৮,৬০০ টাকা
  • তার আগে প্রয়োজনীয় হার্ডওয়্যারের জন্য ৩৪,০০০ টাকার এককালীন খরচ
  • থাকবে ৩০ দিনের ফ্রি ট্রায়াল
  • বাণিজ্যিক পরিষেবার দাম এখনও ঘোষণা হয়নি


ফাইবার ব্রডব্যান্ডের চেয়ে দাম বহু গুণ বেশি, ফলে আপাতত শহুরে বাজারে স্টারলিঙ্কের জায়গা 'প্রীমিয়াম ইন্টারনেট'-এর। মাস্ক যদিও দাবি করেছেন, স্টারলিঙ্ক বিশ্বের ১৫০-রও বেশি দেশে “স্বল্পমূল্যে নির্ভরযোগ্য ইন্টারনেট” দিচ্ছে। বাস্তবে আমেরিকাতেও স্টারলিঙ্কের দাম সাধারণ ব্রডব্যান্ডের তুলনায় বেশি।

ভারতে কোন কোন এলাকায় প্রথমে পরিষেবা মিলবে, তা নতুন করে জানানো হয়নি। তবে সংস্থাটি মুম্বই, দিল্লি, নয়ডা, পুণে-সহ কয়েকটি বড় শহরে ইতিমধ্যেই হাব তৈরি করেছে বলে জানা গিয়েছে।

স্টারলিঙ্কের ওয়েবসাইটে এখনও ভারতের ঠিকানা দিলে দেখাচ্ছে, “pending regulatory approval”। অর্থাৎ কেন্দ্রীয় দূরসংযোগ দফতরের (DoT) পূর্ণ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু হবে না।

ইন্টারনেট বাজারে কী বদল আনতে পারে স্টারলিঙ্ক?

  • মূল্য বেশি হলেও স্যাটেলাইট-ভিত্তিক প্রযুক্তির জেরে স্টারলিঙ্ক ভারতের বিশাল গ্রামীণ ও দুর্গম অঞ্চলের জন্য ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে।
  • সংস্থার দাবি, পরিষেবার ‘আপটাইম’ হবে ৯৯.৯ শতাংশের বেশি
  • যে কোনও আবহাওয়ায় কাজ করার মতো ব্যবস্থাও রয়েছে
  • যেখানে ফাইবার নেটওয়ার্ক নেই বা অত্যন্ত দুর্বল, সেখানে পড়ুয়ারা, ছোট ব্যবসা, এমনকি স্থানীয় প্রশাসনও স্থিতিশীল সংযোগ থেকে উপকৃত হতে পারে

২০২৫ সালের নভেম্বরে মহারাষ্ট্র প্রথম রাজ্য হিসাবে স্টারলিঙ্কের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয়েছে— যা ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নিয়োগও শুরু

স্পেসএক্স-এর সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় বাজারে স্থায়ী ভাবে ভিত্তি গড়তে চাইছে সংস্থাটি। অক্টোবরের শেষের দিকে বেঙ্গালুরু-ভিত্তিক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের জন্য নিয়োগ শুরু হয়েছে— পেমেন্টস ম্যানেজার, অ্যাকাউন্টিং ম্যানেজার, সিনিয়র ট্রেজারি অ্যানালিস্ট, ট্যাক্স ম্যানেজার ইত্যাদি।


```