Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Budget 2025 TDS: প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস সীমা দ্বিগুণ

২০২৫ সালের বাজেটে উৎসমূলে কর তথা টিডিএস সংক্রান্ত বেশ কিছু সংস্কার ঘোষণা করা হয়েছে, যা বিশেষভাবে প্রবীণ নাগরিকদের জন্য সুবিধাজনক হতে চলেছে।

Budget 2025 TDS: প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস সীমা দ্বিগুণ

বাজেট ২০২৫

শেষ আপডেট: 1 February 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: নতুন অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে (Budget 2025) কর কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৫ সালের বাজেটে উৎসমূলে কর তথা টিডিএস (Tax Deducted at Source) সংক্রান্ত বেশ কিছু সংস্কার ঘোষণা করা হয়েছে, যা বিশেষভাবে প্রবীণ নাগরিকদের জন্য সুবিধাজনক হতে চলেছে।

অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে, ভাড়ার উপর বার্ষিক টিডিএস সীমা ২.৪০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস সীমা ৫০,০০০ টাকা থেকে দ্বিগুণ করে ১,০০,০০০ টাকা করা হয়েছে। অর্থাৎ আমানতের উপর ১ লক্ষ টাকা পর্যন্ত সুদ পেলে উৎসমূলে কর কেটে নেওয়া হবে না। এই সিদ্ধান্ত প্রবীণ নাগরিকদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ করবে বলে মনে করা হচ্ছে।

করদাতাদের জন্য সুবিধা

টিডিএসের নতুন সীমা বৃদ্ধির ফলে ছোট ব্যবসা ও ব্যক্তিগত করদাতাদের জন্য সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কর আইন বিশেষজ্ঞ সন্দীপ চিলানা ইন্ডিয়া টুডেকে বলেছেন, "বিভিন্ন ধরনের পেমেন্টের জন্য টিডিএস সীমা বৃদ্ধি করায় ছোট ব্যবসা ও সাধারণ নাগরিকদের জন্য কর প্রদান সহজ হবে।" তিনি আরও বলেন, "সরকার টিডিএস হারকে আরও যৌক্তিক করতে চাইছে, যাতে বিভিন্ন শ্রেণির জন্য করের হার সমান হয় এবং অনিশ্চয়তা কমে।"

এই সংস্কারের ফলে করদাতারা সহজে তাদের কর সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন এবং কর ফাইলিংয়ের প্রক্রিয়াও সরল হবে। সরকারের এই উদ্যোগ কর ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্বচ্ছ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


```