Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'মেয়েদের কাছে থাকতে পারলে...', আক্ষেপ কর্নাটকের গুহায় সন্তানদের নিয়ে উদ্ধার মহিলার স্বামীর

নিনা কুটিনা প্রশাসনকে জানিয়েছিলেন, তাঁর দুই মেয়ের বাবা একজন ইজরায়েলি ব্যবসায়ী। এমনকী তাঁর বড় মেয়ে জন্মেছিল গোয়ার এক গুহায়।

'মেয়েদের কাছে থাকতে পারলে...', আক্ষেপ কর্নাটকের গুহায় সন্তানদের নিয়ে উদ্ধার মহিলার স্বামীর

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 July 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) গোকর্নায় গুহার ভিতরে দুই মেয়েকে নিয়ে বসবাস করছিলেন রুশ নাগরিক (Russian Woman) নিনা কুটিনা। তাঁরা উদ্ধার হওয়ার কয়েক দিন পর এবার প্রকাশ্যে এলেন নিনার স্বামী (Husband)। তাঁর নাম ড্রর গোল্ডস্টেইন এবং তিনি ইজরায়েলের (Israel) বাসিন্দা। স্ত্রী-সন্তানদের উদ্ধারের খবর পেয়ে তিনি জানিয়েছেন, এবার থেকে তাঁর দুই মেয়ের সঙ্গে থাকতে চান।

গোল্ডস্টেইন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “আমার একটাই ইচ্ছে — দুই মেয়ের কাছে থাকতে চাই। আমি অভিভাবকত্ব ভাগ করে নেওয়ার দাবি করছি। আমি চাই ওদের সঙ্গে দেখা করতে, বাবা হিসেবে ওদের পাশে থাকতে।”

প্রসঙ্গত, নিনা কুটিনা প্রশাসনকে জানিয়েছিলেন, তাঁর দুই মেয়ের বাবা একজন ইজরায়েলি ব্যবসায়ী। এমনকী তাঁর বড় মেয়ে জন্মেছিল গোয়ার এক গুহায়। এও জানা গেছে, নিনার সঙ্গে কয়েক বছর আগে পরিচয় হয় ড্ররের। তারপর প্রেম এবং দুই মেয়ের জন্ম — ছ’বছরের প্রেয়া এবং চার বছরের আমা।

ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর তরফে ইতিমধ্যেই ওই ইজরায়েলি যুবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিনা এবং তাঁর মেয়েদের রাশিয়ায় ফেরত পাঠাতে অন্তত এক মাস সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন।

কিন্তু কেন গুহায়? এই প্রশ্নে নিনা কুটিনার জবাব, “আমরা প্রকৃতি ভালোবাসি। গত ১৫ বছরে ২০টিরও বেশি দেশে জঙ্গলে থেকেছি। আমার সব সন্তানের জন্ম হয়েছে বিভিন্ন জায়গায়। নিজেরাই প্রসব করিয়েছি, কোনও হাসপাতাল বা ডাক্তারের সাহায্য নিইনি।”

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিনা অনেক বছর আগে তাঁর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভারতে এসেছিলেন। তবে তাঁর বড় ছেলে ২১ বছর বয়সে মারা যান। অন্য ছেলের খোঁজ এখন অজানা।

পুলিশ যখন নিনার পাসপোর্ট (Passport) ও ভিসা (Visa) সম্পর্কিত নথি দেখতে চায়, তখন প্রথমে তিনি কিছু বলতে চাননি। পরে জঙ্গলে তল্লাশি চালিয়ে গুহা থেকে উদ্ধার করা হয় তাঁর নথিপত্র। তাতে দেখা যায়, তিনি একবার ভারতে প্রবেশ করেছিলেন বিজনেস ভিসায়, যার মেয়াদ ছিল ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত। পরে ২০১৮ সালে নেপাল হয়ে আবার ভারতে প্রবেশ করেন। তারপর থেকে তিনি কার্যত অবৈধভাবেই ভারতে থাকছিলেন।


```