Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

আমরা দুজনেই ইসলামি দেশ, ভারতের সফর ভেস্তে দিতে পাকিস্তানের ‘ধর্মের চাল’ বানচাল মালয়েশিয়ার

ভারতের সংসদীয় দলের মালয়েশিয়া সফরকে বানচাল করে দেওয়ার ছক ভেস্তে দেয় কুয়ালা লামপুর সরকার।

আমরা দুজনেই ইসলামি দেশ, ভারতের সফর ভেস্তে দিতে পাকিস্তানের ‘ধর্মের চাল’ বানচাল মালয়েশিয়ার

অভিষেক বন্দ্যোপাধ্যায় মালয়েশিয়ার স্পিকার জোহারি আবদুলের সঙ্গে।

শেষ আপডেট: 4 June 2025 13:11

দ্য ওয়াল ব্যুরো: আমরা দুজনেই ইসলামি দেশ।‘ মালয়েশিয়াকে মুসলিম ঐক্যের তাস ফেলেও গুগলি খেয়ে গিয়েছে পাকিস্তান। পহলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতি নিয়ে ভারতের সংসদীয় দলের মালয়েশিয়া সফরকে বানচাল করে দেওয়ার ছক ভেস্তে দেয় কুয়ালা লামপুর সরকার। সঞ্জয় ঝা নেতৃত্বাধীন প্রতিনিধিদলের মালয়েশিয়ায় ১০টি কর্মসূচি ছিল। তা যাতে না হতে পারে সেজন্য শেষ কামড় হিসেবে মুসলিম ধর্মের বোড়ে এগিয়ে দেয় পাকিস্তান। পাকিস্তানি দূতাবাস আর্জিতে জানায়, আমরা ইসলামি দেশ, আপনারাও ইসলামি দেশ। তাই ভারতের প্রতিনিধিদলের কথা শুনবেন না।

কিন্তু, পাকিস্তানের সেই আর্জিতে কান দেয়নি মালয়েশিয়া। তারা জানিয়ে দেয়, কাশ্মীর বিষয়টি রাষ্ট্রসঙ্ঘে রয়েছে। ফলে ভারতের প্রতিনিধিদলের কর্মসূচি শেষ মুহূর্তে ভেস্তে দেওয়া যাবে না। শুধু পাকিস্তানের অনুরোধ ফেলে দেওয়াই নয়, ৯ সদস্যের সব কটি কর্মসূচিই সময়মতো সম্পন্ন হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলে ছিলেন। এই দল জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া সফর শেষ করে শনিবার কুয়ালা লামপুরে গিয়েছিল। প্রতিনিধিদল সেদেশে পিপলস জাস্টিস পার্টির প্রধানের সঙ্গে দেখা করেন। তিনি অপারেশন সিঁদুর নিয়ে ভারতের ভূমিকাকে যুক্তিপূর্ণ বলে জানান এবং সন্ত্রাসবাদকে বরদাস্ত করা হবে না বলে পাশে থাকার বার্তা দেন।

রবিবার কুয়ালা লামপুরে ভারতীয় অভিবাসীদের এক অনুষ্ঠানে তৃণমূলের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অধিকৃত কাশ্মীর ভারতের হাতে না তুলে দেওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতকে দিলে তবেই আলোচনা শুরু হতে পারে।

দেশে ফেরার পর প্রতিনিধিদলের প্রধান সঞ্জয় ঝা বলেন, পাঁচদেশীয় এই সফরে সব দেশই পহলগাম কাণ্ডে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। এবং জঙ্গি ঘাঁটি ধ্বংসে ভারতের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার পদক্ষেপের প্রশংসা করেছে।


```