Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাষা বিতর্কে রাজ্যসভার মনোনয়ন পেশ পিছলেন কমল হাসান, ‘থাগ লাইফ’ নিয়ে জবাব দেবেন

আসন্ন মুক্তিপ্রাপ্ত থাগ লাইফ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় এদিন মনোনয়ন জমা পিছিয়ে দেওয়া হয়।

ভাষা বিতর্কে রাজ্যসভার মনোনয়ন পেশ পিছলেন কমল হাসান, ‘থাগ লাইফ’ নিয়ে জবাব দেবেন

কমল হাসান। ফাইল ছবি।

শেষ আপডেট: 4 June 2025 11:03

দ্য ওয়াল ব্যুরো: থাগ লাইফ বিতর্কের জেরে রাজ্যসভায় মনোনয়ন জমা পিছিয়ে দিলেন অভিনেতা কমল হাসান। সব কিছু ঠিকঠাক থাকলে আজ, বুধবার রাজ্যসভার সদস্য নির্বাচনে ডিএমকে সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল প্রবীণ এই অভিনেতার। কিন্তু, তাঁর আসন্ন মুক্তিপ্রাপ্ত থাগ লাইফ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় এদিন মনোনয়ন জমা পিছিয়ে দেওয়া হয়।

সূত্রে জানা গিয়েছে, থাগ লাইফের মুক্তি না হওয়া পর্যন্ত তাঁকে মনোনয়ন না জমা দিতে বুদ্ধি দেওয়া হয়েছে। তামিল-কন্নড় ভাষার জন্ম উৎস নিয়ে অভিনেতার মন্তব্যে কর্নাটকে প্রবল বিতর্কের ঝড় চলছে। মঙ্গলবার কর্নাটক হাইকোর্টেও তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিলেন সদমা-র অভিনেতা। কিন্তু, তারপরেও ক্ষমা না চেয়ে কমল হাসান কর্নাটকে নিজের ছবির মুক্তি বন্ধ করে দেন। তাতেও আদালত তাঁর একগুঁয়েমি মনোভাবের নিন্দা করে।

এসব নিয়ে এদিন দুপুরে চেন্নাইয়ে একটি সাংবাদিক সম্মেলন করবেন কমল হাসান। ছবি মুক্তির আগের দিন তাঁর এই সাংবাদিক সম্মেলন ঘোষণায় ভক্ত মহলে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। তামিলনাড়ুর শাসকদল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগমের (DMK) সমর্থনে রাজ্যসভার সদস্য হতে চলেছেন প্রখ্যাত দক্ষিণী ও বলি-অভিনেতা কমল হাসান। ৭০ বছর বয়সি কমলের দল মাক্কাল নিধি মাইয়াম (MNM) দল আনুষ্ঠানিকভাবে তামিল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে হাত মেলানোর চুক্তি করার পরেই তাঁকে রাজ্যসভার সদস্য করার বিষয়টি চূড়ান্ত হয়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটের (SPA) সঙ্গে ডিএমকে-র এক শীর্ষ নেতা বলেন, আমরা চারটি আসনে জিততে চলেছি, যার একটি জিতবেন কমল হাসান। বাকি তিনটি আসনের প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি। লোকসভা নির্বাচনে কমল হাসান ডিএমকে-র হয়ে রাজ্য জুড়ে প্রচার করেছিলেন। শুধু তাই নয়, তামিল সিনেমার এককালের বিখ্যাত নায়ক-অভিনেতা কমলকে দিয়ে আগামী বিধানসভা ভোটেও প্রচার করাবে ডিএমকে।যোগ দেন কমল হাসান। প্রসঙ্গতআগামী ১৯ জুন রাজ্যসভার ভোট অনুষ্ঠিত হবে।


```