২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জোধপুরে সেনার প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন গঠিত হলেও এখনও পর্যন্ত সেই স্কোয়াড্রনের হাতে কোনও অ্যাটাক হেলিকপ্টার নেই।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 2 July 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’র পর আরও শক্তিশালী ভারতীয় সেনা। কারণ দীর্ঘ ১৫ মাসেরও বেশি দেরির পর অবশেষে সেনার অ্যাভিয়েশন কোরের হাতে আসতে চলেছে প্রথম ব্যাচের অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার।
২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জোধপুরে সেনার প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন গঠিত হলেও এখনও পর্যন্ত সেই স্কোয়াড্রনের হাতে কোনও অ্যাটাক হেলিকপ্টার নেই। কারণ, ২০২০ সালে স্বাক্ষরিত ৬০০ মিলিয়ন ডলারের চুক্তি অনুযায়ী ছ’টি অ্যাপাচে হেলিকপ্টার ভারতীয় সেনার হাতে পৌঁছনোর কথা ছিল ২০২৪-এর মে-জুনের মধ্যে। কোভিড-পরবর্তী সময় বলে একটু দেরি হয়। সময়সীমা পিছিয়ে যায় ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
সেই নির্ধারিত সময়ও পিছিয়ে যায় পরে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, অবশেষে চলতি মাসে সেনার হাতে আসতে চলেছে প্রথম তিনটি অ্যাপাচে। বাকি তিনটি দেশে আসবে এই বছরের শেষের দিকে।
অ্যাপাচে AH-64E হেলিকপ্টারগুলি অত্যাধুনিক অস্ত্র ও নিশানাভেদী প্রযুক্তিতে সজ্জিত। সেনার পশ্চিম সীমান্তে যুদ্ধপ্রস্তুতির জন্য এই হেলিকপ্টারগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনার কাছে ইতিমধ্যেই রয়েছে ২২টি অ্যাপাচে হেলিকপ্টার, ২০১৫ সালের একটি পৃথক চুক্তির ভিত্তিতে। কিন্তু সেনার কাছে এই প্রথমবার এমন বিধ্বংসী হেলিকপ্টার আসতে চলেছে।
সেনার অ্যাভিয়েশন কোরের হাতে ইতিমধ্যে ঠিক কী কী রয়েছে?
সব মিলিয়ে সেনার অ্যাভিয়েশন কোরের মূল চাবিকাঠি এই এয়ার অ্যাসেটগুলিই। অ্যাপাচে আসায় এই কোরের ক্ষমতা আরও অনেকটা বাড়বে বলে আশা করছেন সেনা কর্তারা। এক আধিকারিকের কথায়, 'অ্যাপাচের মতো অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে গেমচেঞ্জার প্রমাণিত হতে পারে। পশ্চিম সীমান্তে আমাদের অপারেশনাল রেডিনেস কয়েক গুণ বেড়ে যাবে।'