Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

চন্দ্রবাবু যেন বিরাট কোহলি, এক মাসের মধ্যে ফের ৯৮ হাজার কোটির বিনিয়োগ টানলেন অন্ধ্রে

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এক্স-এ লিখেছেন— “ভারতের ডেটা রাজধানী হিসেবে উঠে আসছে বিশাখাপত্তনম! রিলায়্যান্স–জেভি ডিজিটাল কানেকশন তৈরি করতে চলেছে ৯৮,০০০ কোটি টাকার ১ গিগাওয়াট এআই ডেটা সেন্টার — যা কর্মসংস্থান, উদ্ভাবন ও বৈশ্বিক প্রযুক্তি বিনিয়োগকে আরও গতি দেবে।”

চন্দ্রবাবু যেন বিরাট কোহলি, এক মাসের মধ্যে ফের ৯৮ হাজার কোটির বিনিয়োগ টানলেন অন্ধ্রে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 November 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রবাবু নায়ডু (N Chandrababu Naidu) যেন বিরাট কোহলি। ৫ বছরের ইনিংস। গোড়া থেকেই ঝোড়ো ব্যাট করছেন। গত ১৪ অক্টোবর গুগলের সঙ্গে ১.২৫ লক্ষ কোটি টাকার (১৫ বিলিয়ন ডলার) এআই-চালিত ডেটা সেন্টার নির্মাণের জন্য ঐতিহাসিক চুক্তি সই করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু (N Chandrababu Naidu)। তার ঠিক এক মাসের মধ্যেই আরও এক মহারথীর বিনিয়োগ ঘোষণা অন্ধ্রকে প্রযুক্তিনির্ভর বিপ্লবের দোরগোড়ায় দাঁড় করাল। যার মোদ্দা অর্থ করলে দাঁড়ায় অন্ধ্রই হয়ে উঠতে চলেছে দেশের ডেটা ক্যাপিটাল (Data Capital of India)

বুধবার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries), ব্রুকফিল্ড ( Brookfield) এবং ডিজিটাল রিয়েলটির (Digital Reality) যৌথ সংস্থা ডিজিটাল কানেকশন (Digital Connexion) ঘোষণা করেছে, তারা ২০৩০ সালের মধ্যে মোট ১১ বিলিয়ন ডলার (প্রায় ৯৮,০০০ কোটি টাকা) বিনিয়োগ করে ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এআই-নেটিভ ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণ করবে বিশাখাপত্তনমে। ৪০০ একর জমিতে তৈরি হবে ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ, ‘পারপাস-বিল্ট’ এআই ডেটা পরিকাঠামো। 

এই ঘোষণার পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এক্স-এ (X ) লিখেছেন— “ভারতের ডেটা রাজধানী হিসেবে উঠে আসছে বিশাখাপত্তনম! রিলায়্যান্স–জেভি ডিজিটাল কানেকশন (Reliance-JV Digital Connexion) তৈরি করতে চলেছে ৯৮,০০০ কোটি টাকার ১ গিগাওয়াট এআই ডেটা সেন্টার — যা কর্মসংস্থান, উদ্ভাবন ও বৈশ্বিক প্রযুক্তি বিনিয়োগকে আরও গতি দেবে।” 

গুগল + ডিজিটাল কানেকশন: দু’দফার বিনিয়োগে বিশাখাপত্তনম হয়ে উঠছে গ্লোবাল এআই সুপারহাব

গুগলের ১.২৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের জন্য ভারতে এসে চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে চুক্তি সই করেছিলেন সুন্দর পিচাই (Sundar Pichai)। অন্ধ্রপ্রদেশের প্রযুক্তি মানচিত্র বদলে দেওয়ার পথে সেটা ছিল প্রথম বড় পদক্ষেপ। ওই চুক্তিতে বলা হয়েছিল, প্রাথমিক বিনিয়োগ হবে ৮৭,৫২০ কোটি টাকা। তারপর পর্যায়ক্রমে মোট বিনিয়োগ পৌঁছবে ১.২৫ লক্ষ কোটি টাকায়। ১ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার তৈরি হবে। সরাসরি আন্তর্জাতিক সংযোগ তৈরি হবে। সমুদ্রতলের কেবল নেটওয়ার্কে যুক্ত হবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া-সহ ১২টি দেশ। গুগল ক্লাউডের সিইও টমাস কুরিয়ান সে সময়ে বলেছিলেন,“মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ভারতের বিশাখাপত্তনমেই হচ্ছে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ।” এবার জুড়ল রিলায়েন্স ও ব্রুকফিল্ড। যৌথ ফলাফল — দুই প্রকল্প মিলিয়ে ২ গিগাওয়াটের ডেটা সেন্টার হাব গুগল ও ডিজিটাল কানেকশন মিলিয়ে বিশাখাপত্তনমে তৈরি হতে চলেছে মোট ২ গিগাওয়াট ক্ষমতার এআই-ডেটা পরিকাঠামো, যা এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ।

রিলায়্যান্স–ব্রুকফিল্ড যৌথ প্রকল্পে কী থাকছে?

৪০০ একর জমিতে ১ GW AI-native data center campus বিশ্বের সবচেয়ে উন্নত GPU, TPU ও এআই প্রসেসর ব্যবহারের উপযোগী পরিকাঠামো। অত্যাধুনিক রিডানড্যান্ট পাওয়ার ফিড, র্যাক ডেনসিটি, লো-ল্যাটেন্সি নেটওয়ার্ক হাইপারস্কেলার, এন্টারপ্রাইজ, স্টার্টআপ—সব ক্ষেত্রের জন্য রেডি ইকোসিস্টেম টেকসই ও স্কেলেবল ডিজাইন—পরবর্তী দশকের এআই উদ্ভাবন মাথায় রেখে নির্মাণ চেন্নাই ও মুম্বইয়ে ইতিমধ্যেই রয়েছে ডিজিটাল কানেকশনের দুটি ক্যাম্পাস। বিশাখাপত্তনমের প্রকল্প তাদের সবচেয়ে বড় ও প্রযুক্তিগতভাবে উন্নততম বিনিয়োগের গন্তব্য হয়ে উঠতে চলেছে।

অন্ধ্রপ্রদেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রভাব

গুগল ও ডিজিটাল কানেকশন—দু’টি প্রকল্প মিলিয়ে প্রায় ১.৫ লক্ষেরও বেশি সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মধ্যে থাকবে—ডেটা সেন্টার অপারেশন, রক্ষণাবেক্ষণ, হার্ডওয়্যার–সফটওয়্যার টেক সাপোর্ট, নির্মাণ, ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক সেক্টর, স্থানীয় স্টার্টআপ ও উদ্ভাবনী সংস্থার জন্য নতুন বাজার। রাজ্যের যুব প্রজন্মের সামনে খুলে যাবে আন্তর্জাতিক মানের টেক-কেরিয়ারের দরজা।

চন্দ্রবাবু নায়ডুর ‘ডিজিটাল অন্ধ্র’ স্বপ্ন: বাজপেয়ী যুগ থেকে মোদী জমানা

অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) আমলে চন্দ্রবাবু নায়ডুর রাজনৈতিক কৌশল দক্ষিণ ভারতের প্রযুক্তি মানচিত্র বদলে দিয়েছিল। বাজপেয়ীর অনুরোধ সত্ত্বেও কেন্দ্রের সরকারে যোগ দেননি। বরং নায়ডু মন দিয়েছিলেন অন্ধ্রের ভাগ্য ফেরাতে। ১৯৯৮ সালে শুরু হয় হাইটেক সিটির কাজ। ২০০১ সালে হায়দরাবাদে মাইক্রোসফটের (Microsoft) সবচেয়ে বড় ডেভেলপমেন্ট সেন্টার গড়ে ওঠে। ২০০৩ সালে আন্তর্জাতিক আইটি সম্মেলনের সূচনা হয়। এই সব মিলিয়েই জন্ম নেয় ‘সাইবারাবাদ’। 

২০২৫ সালে নায়ডু ফের এনডিএ সরকারের (NDA) অন্যতম প্রধান মিত্র। কেন্দ্রীয় সরকারের সমর্থন নিয়ে তিনি আবারও অন্ধ্রপ্রদেশকে এশিয়ার প্রযুক্তিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে শুরু করেছেন। তিনি বলেছেন— “আমাদের লক্ষ্য ‘One Family, One Entrepreneur’ — প্রতিটি পরিবারে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পরিবেশ তৈরি করা।” তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনমে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি গ্লোবাল এআই কনফারেন্স আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁর।

কেন বিশাখাপত্তনম বিশ্বের নতুন এআই-ডেটা হাব হয়ে উঠছে?

বঙ্গোপসাগরের উপকূলে আন্তর্জাতিক কেবল ল্যান্ডিংয়ের আদর্শ ভৌগোলিক অবস্থান। পূর্ব ও দক্ষিণ ভারতের কানেক্টিভিটি কেন্দ্র। সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া-সহ বহু দেশের সঙ্গে সম্ভাব্য সরাসরি ডেটা রুট। দ্রুত বেড়ে ওঠা আইটি–টেক ট্যালেন্ট পুল এবং সরকারের নেতৃত্বে প্রো-ইনোভেশন নীতি ও সাহায্য।  অর্থনীতিবিদদের মতে, “এই বিনিয়োগ অন্ধ্রপ্রদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল ইনভেস্টমেন্ট হাবে পরিণত করবে।”


```