২০২৪-২৫ অর্থবর্ষে (Assessment Year 2024-25 ) আইটিআর রিফান্ড (Income Tax Refund) পেতে দেরি হওয়ায় বহু করদাতা উদ্বিগ্ন। ১৬ সেপ্টেম্বর ছিল এ বছরের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। তার পরেও অনেকে মাসের পর মাস অপেক্ষায় থাকলেও রিফান্ডের টাকা জমা পড়েনি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বিভাগ তথা সিবিডিটির চেয়ারম্যান রবি আগরওয়াল।

আইটি রিফান্ডে দেরি কেন?
শেষ আপডেট: 25 November 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-২৫ অর্থবর্ষে (Assessment Year 2024-25 ) আইটিআর রিফান্ড (Income Tax Refund) পেতে দেরি হওয়ায় বহু করদাতা উদ্বিগ্ন। ১৬ সেপ্টেম্বর ছিল এ বছরের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। তার পরেও অনেকে মাসের পর মাস অপেক্ষায় থাকলেও রিফান্ডের টাকা জমা পড়েনি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বিভাগ তথা সিবিডিটির চেয়ারম্যান রবি আগরওয়াল।
কেন দেরি হচ্ছে আইটিআর রিফান্ডে? (Income Tax Refund Delay)
রবি আগরওয়াল জানান, এ বছর বেশ কিছু রিটার্নে ভুল ছাড় বা ‘wrongful deductions’ দাবি করা হয়েছে—এমন কয়েকটি বড় (‘high-value’) রিফান্ড সিস্টেমের নজরে এসেছে। সে কারণেই রিফান্ড প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই চলছে।
সিবিডিটি চেয়ারম্যান আরও বলেন,“কম টাকার রিফান্ড দ্রুত ছাড় করা হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে ভুল ছাড়ের আবেদন পাওয়ায় আমরা বিস্তারিত বিশ্লেষণ করছি।” এছাড়া কিছু রিফান্ডকে সিস্টেম ‘রেড-ফ্ল্যাগ’ করেছে। ফলে সেগুলি হাতে ধরে মিলিয়ে দেখছে বিভাগ।
রিফান্ড কমে যাওয়ার কারণ কী?
তথ্য অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১০ নভেম্বর পর্যন্ত রিফান্ড কমেছে প্রায় ১৮% — যা মোট ২.৪২ লাখ কোটি টাকা।
চেয়ারম্যানের মতে, টিডিএস হার যুক্তিসঙ্গতভাবে কমানোয় রিটার্নের দাবি কমেছে, ফলে রিফান্ডের পরিমাণও কম।
রিভাইসড রিটার্নের পরামর্শ
Income Tax Department ভুল বা বাদ পড়া তথ্য থাকলে করদাতাকে রিভাইসড রিটার্ন দাখিল করতে চিঠি পাঠাচ্ছে। চেয়ারম্যান জানিয়েছেন— “অপিল বিভাগও অতিরিক্ত সময় কাজ করছে। কোভিড পর্বে যে আপিলের জট তৈরি হয়েছিল, তার ৪০% ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে।”
কবে টাকা পাবেন করদাতারা?
চেয়ারম্যান আগরওয়াল আশ্বাস দিয়েছেন, “নভেম্বরের মধ্যেই কিংবা সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে বকেয়া রিফান্ড ছাড়া শুরু হবে।” অর্থাৎ অধিকাংশ করদাতা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রিফান্ডের টাকা পেয়ে যাবেন।
কীভাবে অনলাইনে আইটিআর রিফান্ড স্ট্যাটাস দেখবেন? (Income Tax Refund Status)
১) প্রথমে যান: (https://www.incometax.gov.in/iec/foportal/) (https://www.incometax.gov.in/iec/foportal/)
২) লগ-ইন করুন ইউজার আইডি, পাসওয়ার্ড ও ওটিপি দিয়ে
৩) e-File → Refund/Demand Status অপশনে ক্লিক করুন
৪) মূল্যায়ন বর্ষ নির্বাচন করুন: AY 2025-26
৫) View Details-এ ক্লিক করলে রিফান্ডের বর্তমান স্ট্যাটাস দেখাবে