Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

আমি ‘চোর’ নই, প্রণবের ঘাড়ে দোষ চাপালেন ‘পলাতক’ বিজয় মাল্য

ভারতের রয়্যাল চ্যালেঞ্জ সুরা-ব্যবসার একদা ধনকুবের বিজয় মাল্য ছিলেন বর্তমানে বিলুপ্ত কিংফিশার এয়ারলাইন্সের মালিক।

আমি ‘চোর’ নই, প্রণবের ঘাড়ে দোষ চাপালেন ‘পলাতক’ বিজয় মাল্য

বিজয় মাল্য। ফাইল ছবি।

শেষ আপডেট: 6 June 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: আমি চোর নই। বিদেশের মাটিতে বসে এমনটাই দাবি করলেন প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক বিজয় মাল্য। ৯,০০০ কোটি টাকার প্রতারণা ও অর্থ তছরুপের অভিযোগে দেশ ছেড়ে পালিয়ে বেড়ানো বিজয় মাল্য অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটার রাজ শামানিকে চার ঘণ্টার একটি পডকাস্ট সাক্ষাৎকার দেন। তাতেই অতীত জীবনের নানান কথা তুলে ধরে আত্মপ্রচার করেন মাল্য।

ভারতের রয়্যাল চ্যালেঞ্জ সুরা-ব্যবসার একদা ধনকুবের বিজয় মাল্য ছিলেন বর্তমানে বিলুপ্ত কিংফিশার এয়ারলাইন্সের মালিক। সাক্ষাৎকারে মাল্য নিজেকে চোর নয় বলে সাফাই দিয়ে অর্থ তছরুপের জলঘোলা করে ভারত ছেড়ে পালানোর ব্যাখ্যাও দেন। তাঁর আইনি লড়াই, বিমান ব্যবসার পতন, এমনকী প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তথা তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘাড়েও তাঁর পতনের দায় চাপিয়েছেন বিজয় মাল্য।

পডকাস্টে মাল্য বলেন, আমাকে আপনারা পলাতক এ অভিযোগ করতেই পারেন। ২০১৬ সালের মার্চের পর থেকে আমি ভারতে যাইনি, একথাও সত্যি। কিন্তু, আমি পালিয়ে এসেছি, বলতে পারেন না। কারণ আমি ভারত ছেড়েছি আগাম কর্মসূচির ভিত্তিতেই। তাই আপনারা যদি আমাকে পলাতক বলতে চান, বলুন, কোনও অসুবিধা নেই। কিন্তু চোর কথাটা কোথা থেকে এল, আমি চুরি করেছি কোথায়?

মাল্য আরও বলেন, আমাকে যদি ভারত আশ্বাস দেয় যে, পরিচ্ছন্ন বিচার হবে, আমি তাহলে দেশের ফেরার কথা ভাবব। ২০০৮ সালের আর্থিক মন্দা নিয়ে মাল্য বলেন, গোটা বিশ্ব এর প্রকোপে পড়েছিল। আপনি কি মনে করেন, ভারত তার বাইরে ছিল! প্রতিটি ক্ষেত্রেই মন্দা চলছিল। বিরাট আর্থিক ঘাটতি দেখা দিয়েছিল। ভারতীয় টাকার দামেও তার প্রভাব পড়েছিল।

তাঁর দাবি, আমি তখন তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করি। আমি তাঁকে পুরো সমস্যাটা খুলে বলি। আমি তাঁকে বলি কিংফিশার এয়ারলাইন্সকে ছেঁটে ছোট করতে হবে। বিমানের সংখ্যা কমানো প্রয়োজন। কিছু কর্মী ছাঁটাইও করতে হতে পারে। আমি এরকম ঘাটতির মুখে কোম্পানি চালাতে পারছি না। মাল্য প্রাক্তন রাষ্ট্রপতির ঘাড়ে দোষ চালিয়ে দিয়ে বলেন, কিন্তু আমাকে নিষেধ করা হয়। উনি আমাকে বলেন, এয়ারলাইন্সকে ছোট করো না। তুমি যদি চালাতে চাও, তাহলে ব্যাঙ্ক তোমায় সাহায্য করবে। আর এখান থেকেই সবকিছুর শুরু, সাফাই মাল্যর।

এরপরেই কিংফিশার এয়ারলাইন্সের সব উড়ান বন্ধ হয়ে যায়, বলা ভাল বন্ধ করতে বাধ্য করা হয়। আমরা তখন উঠে দাঁড়ানো লড়াই করছি। আইপিএল শুরুর আমলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক মাল্য বলেন, আমি দল কিনেছিলাম একটাই স্বার্থে যাতে আমার হুইস্কির ব্র্যান্ডের প্রচার করতে পারি। এমনকী আমি আমার প্রতিটি কোম্পানির জন্য একটি করে টিম কিনতেও তৈরি ছিলাম। সেই প্রস্তাব দিয়েছিলাম প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর কাছে। কিন্তু উনি জানিয়ে দেন, একজন একটা টিমই কিনতে পারবেন।

 

রাজ শামানির এই পডকাস্ট সাক্ষাৎকারটি মাত্র ১৪ ঘণ্টাতেই ভিউজ পেয়েছে ৩৮ লক্ষ ৬৮ হাজার ৭২২। পডকাস্টটির নাম দেওয়া হয়েছে, Vijay Mallya Podcast: Rise & Downfall Of Kingfisher Airlines, Loans & RCB’। একজন দর্শক লিখেছেন, মিস্টার মাল্য, আপনাকে ভারতে আনা হবেই একদিন। ভগবান আপনাকে দেখতে পাচ্ছেন। মানুষ আপনাকে আবার ভালবাসবে। ভগবানে বিশ্বাস রাখুন! 


```