Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

Repo Rate: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাল, ঋণগ্রহীতাদের মুখে হাসি

রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট (Basis Point) কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা (RBI governor Sanjay Malhotra)।

Repo Rate: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাল, ঋণগ্রহীতাদের মুখে হাসি

আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফাইল ছবি।

শেষ আপডেট: 6 June 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: ফের রেপো রেট (Repo Rate) কমানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) আর্থিক নীতি নির্ধারক কমিটি (MPC)। ৬ জুনশুক্রবার রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট (Basis Point) কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা (RBI governor Sanjay Malhotra)। এর জেরে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৬ শতাংশ থেকে কমে হল ৫.৫০ শতাংশ। ৪ থেকে ৬ জুন পর্যন্ত চলেছে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটির বৈঠক। সেখানেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিন ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে ৬ শতাংশ থেকে ওই সূচক নেমে এসেছে ৫.৫০ শতাংশে। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বারের জন্য হ্রাস পেল রেপো রেট। এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে ২৫ করে মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়ে ছিল রিজার্ভ ব্যাঙ্ক।

বৈঠক শেষে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তা ঘোষণা করেন গভর্নর মালহোত্রা। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের ঋণ গ্রহণকারীদের মিলবে স্বস্তি। কারণমাসিক কিস্তির টাকা কমবে তাঁদের।

এ বছর মোট তিন বার রেপো রেট কমাল আরবিআই। প্রথম দু'বার ২৫ বেসিস পয়েন্ট করে কমানো হয়েছিল। এ বার তা কমল ৫০ বেসিস পয়েন্ট। এর আগে এপ্রিল মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। এর জেরে ৬.২৫ শতাংশ থেকে রেপো রেট কমে ৬ শতাংশে নেমেছিল। তার আগে ফেব্রুয়ারি মাসেও ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছিল। এর জেরে ২০২৫ সালে রেপো রেট কমল ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ।

সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই যে ঋণ দিয়ে থাকে, তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত বেঞ্চমার্ক ঋণে সুদের হার কমে যায়। ফলে যে গ্রাহকরা ফ্লোটিং ইন্টারেস্টে গৃহঋণ বা গাড়ির ঋণ নিয়েছেন, তাঁদের সুদ বাবদ গুতে হবে কম টাকা। এককথায় গাড়ি ও বাড়ির ঋণে হ্রাস পাবে সুদের হার।


```