Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

লন্ডনের পার্টিতে একফ্রেমে বিজয়-ললিত, গাইলেন 'আই ডিড ইট মাই ওয়ে!' ক্ষোভে ফেটে পড়ল নেটপাড়া

প্রায় ৩১০ জন অতিথি, সারা পৃথিবী থেকে উড়ে আসা পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জমজমাট সেই পার্টির আয়োজন করেন ললিত মোদী।

লন্ডনের পার্টিতে একফ্রেমে বিজয়-ললিত, গাইলেন 'আই ডিড ইট মাই ওয়ে!' ক্ষোভে ফেটে পড়ল নেটপাড়া

বাঁ দিকে ললিত ও ডান দিকে বিজয়, মাঝে তাঁদের ভাইরাল হওয়া ছবি

শেষ আপডেট: 4 July 2025 12:43

দ্য ওয়াল ব্যুরো: ললিত মোদী এবং শিল্পপতি বিজয় মালিয়াকে হন্যে হয়ে খুঁজছে ভারত। এদেশ ওদেশ ঘুরে তাঁরা এখন ঠিক কোথায় আছেন, তার আঁচ পাওয়া গেলেও বিভিন্ন কারণে ভারতে প্রত্যর্পণ সম্ভব হচ্ছে না। তাঁদের সেভাবে ট্র্যাক করাও কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদেশের আইনের চোখে দু’জনেই তাই ফেরার। কিন্তু আইন-আদালতের সেই বাস্তবতাকে যেন একেবারে ছাপিয়ে গেল লন্ডনের এক বিলাসবহুল পার্টি। সেখানেই এই দুই বিতর্কিত ব্যক্তি গলা মেলালেন ফ্র্যাঙ্ক সিনাত্রার বিখ্যাত গান ' আই ডিড ইন মাই ওয়ে'-তে। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন স্বয়ং ললিত মোদী। যা দেখে তুঙ্গে সমালোচনা।

প্রায় ৩১০ জন অতিথি, সারা পৃথিবী থেকে উড়ে আসা পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জমজমাট সেই পার্টির আয়োজন করেন ললিত মোদী। উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইল পর্যন্ত। ইনস্টাগ্রামে ললিত এবং মালিয়ার সঙ্গে ছবি দিয়ে গেইল লেখেন, 'উই লিভিং ইট আপ। থ্যাঙ্কস ফর অ্যা লাভলি ইভিনিং,' যাতে ট্যাগ করেন দুই বিতর্কিত হোস্টকে।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওর ক্যাপশনে আবার ললিত লেখেন, 'হ্যাড অ্যান অ্যামাজিং নাইট উইথ ৩১০ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি.. থ্যাঙ্ক ইউ টু ওয়ান অ্যান্ড অল হু অ্যাটেন্ড দিস ইভিনিং অ্যান্ড মেড ইট ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল নাইটস ফর মি। হোপ দিস ভিডিও ডাস নট ব্রেক দ্য ইন্টারনেট। কন্ট্রোভার্শিয়াল ফর সিওর। বাট দ্যাট'স হোয়াট আই ডু বেস্ট।'

২০১০ সালে ভারত ছেড়ে ব্রিটেনে গিয়েছিলেন ললিত মোদী। আইপিএলের আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগে বিসিসিআই তাঁকে সাসপেন্ড করে। তাঁর বিরুদ্ধে রয়েছে বিপুল অর্থে বিদেশি মুদ্রা লেনদেন, কিকব্যাক নেওয়া, টেন্ডারে কারচুপি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

অন্যদিকে বিজয় মালিয়ার নাম জড়িয়েছে ৯০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি কাণ্ডে। বহু বছর ধরেই ভারতে তাঁর প্রত্যর্পণ চেয়ে মামলা চলছে। বর্তমানে তিনি লন্ডনে জামিনে রয়েছেন এবং সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, এগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এই দুই অভিযুক্ত যেভাবে গানের মাধ্যমে নিজেদের 'স্বাধীন' জীবন উদযাপন করলেন, তা ঘিরে ক্ষুব্ধ হয়েছেন বহু ভারতবাসী। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, এত অভিযোগ সত্ত্বেও কীভাবে এত নিশ্চিন্তে বিলাসে জীবন কাটাচ্ছেন এঁরা? আর তাঁদের গলায় 'আই ডিড ইট মাই ওয়ে' যেন ভারতের বিচারব্যবস্থার মুখেই করাঘাত।


```