Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিজয় মাল্যর কিংফিশার ভিলা কিনলেন বলিউডের এই অভিনেতা! কীভাবে বদলে গেল বিলাসের মালিকানা?

আজ আর কিংফিশার ভিলা নেই, বদলে তৈরি হয়েছে ‘কিং'স ম্যানশন।’ কিন্তু বহু মানুষের স্মৃতিতে এখনও ওই বাড়ি জুড়ে রয়েছে বিজয় মাল্যর সঙ্গে।

বিজয় মাল্যর কিংফিশার ভিলা কিনলেন বলিউডের এই অভিনেতা! কীভাবে বদলে গেল বিলাসের মালিকানা?

বিজয় মাল্য ও গোয়ায় তাঁর বিলাসবহুল সম্পত্তি

শেষ আপডেট: 9 June 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন ধরে ফের শিরোনামে দেশ থেকে পলাতক শিল্পপতি ও ব্যবসায়ী বিজয় মাল্য। সম্প্রতি জনপ্রিয় পডকাস্টার রাজ শামানির সঙ্গে দীর্ঘ কথোপকথনে উঠে এসেছে তাঁর একদা বিত্ত-বৈভবের নানা অধ্যায়। আর তাতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে গোয়ার কিংফিশার ভিলা।

কখনও ‘কিং অফ গুড টাইমস’ নামে পরিচিত বিজয় মাল্যর এই কিংফিশার ভিলা ছিল একেবারে রাজকীয়। গোয়ার উত্তরাঞ্চলের কানডোলিম সৈকতের ধারে তিন একর জমির উপর গড়ে ওঠা প্রায় ১২ হাজার ৩৫০ স্কোয়ার ফুট এলাকাজুড়ে বিস্তৃত ছিল এই বিলাসবহুল সম্পত্তি। পানাজি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ভিলা ছিল ইউনাইটেড ব্রিউয়ারিজ হোল্ডিংস-এর মালিকানাধীন।

তবে ২০১৬ সালে ঋণ খেলাপি হয়ে দেশ ছেড়ে পালানোর পর বিজয় মাল্যকে ধরতে হন্যে হয়ে খুঁজতে শুরু করে ভারত সরকার। তখনই ব্যাংকগুলি কিংফিশার ভিলা নিলামে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই নিলামে ২০১৭ সালে প্রায় ৭৩ কোটি টাকায় ভিলাটি কিনে নেন বলিউড অভিনেতা তথা ব্যবসায়ী সচিন জোশী ও তাঁর স্ত্রী অভিনেত্রী ঊর্বশী শর্মা। উল্লেখ্য, সচিন অভিনয় করেছেন ‘মুম্বই মিরর’, ‘জ্যাকপট’-এর মতো ছবিতে।

সচিন জোশী পরিচালিত সংস্থা ভাইকিং ভেঞ্চার্স নানা ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। অ্যালকোহলিক এবং নন-অ্যালকোহলিক পানীয়, আতিথেয়তা, বিনোদন, রিয়েল এস্টেট এবং সমাজসেবামূলক কাজকর্মও এর মধ্যে রয়েছে।

প্রথমে ব্যাংকগুলি এই ভিলার দাম দিয়েছিল ৯০ কোটি টাকারও বেশি। কিন্তু শেষপর্যন্ত তা বিক্রি হয় ৭৩.০১ কোটি টাকায়। নিলামে ভিলা কেনার পর নিজের ব্যবসার সঙ্গে মিলিয়ে এর নাম বদলে সচিন রাখেন ‘কিং'স ম্যানশন।’

এক অনুষ্ঠানে এই নতুন নামকরণের প্রসঙ্গে জোশী বলেন, 'আজকের দিনটা আমার জন্য খুব স্পেশ্যাল। কারণ আনুষ্ঠানিকভাবে ‘কিং'স ম্যানশন’-এর দরজা বিশ্বের জন্য খুলে দিলাম। ‘কিংস বিয়ার’-এর সঙ্গে আমাদের ব্র্যান্ডের সংযোগ এবং এই প্রাসাদের অন্তর্নিহিত মহিমা আমাদের এই নাম বেছে নিতে সাহায্য করেছে।'

তিনি আরও বলেন, 'এই জায়গার জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তবে আমরা এখানে যা কিছু করব, তার মূল উদ্দেশ্য থাকবে এমন এক অভিজ্ঞতা তৈরি করা, যা ভারতের মাটিতে আগে কখনও হয়নি।'

প্রসঙ্গত, ২০১৫ সালে ৯০ কোটি টাকায় ইমপালা ডিসটিলারি অ্যান্ড ব্রিউয়ারি-র কাছ থেকে গোয়ায় 'কিংস বিয়ার' সংস্থাটিও কিনেছিলেন সচিন।

আজ আর কিংফিশার ভিলা নেই, বদলে তৈরি হয়েছে ‘কিং'স ম্যানশন।’ কিন্তু বহু মানুষের স্মৃতিতে এখনও ওই বাড়ি জুড়ে রয়েছে বিজয় মাল্যর সঙ্গে।


```