নতুন এই মেনু চালু হওয়ায় বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্য ও বৈচিত্র্যময় হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। বিশেষ করে আমিষ খাবারের বিকল্প যুক্ত হওয়ায় যাত্রীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হল।

ছবি - সংগৃহীত
শেষ আপডেট: 7 February 2026 16:09
দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের জন্য নতুন খাবারের মেনু (Vande Bharat Sleeper train food menu) প্রকাশ করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রীদের কথা মাথায় রেখেই এই সংশোধিত মেনু প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৭ জানুয়ারি কামাখ্যা–হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন। এরপর ২২ জানুয়ারি থেকে ট্রেনটির সফর শুরু হয়।
বন্দে ভারত স্লিপার ট্রেনে নতুন খাবারের মেনু (Howrah Kamakhya Vande Bharat Sleeper revised menu)
বুধবার আইআরসিটিসি IRCTC জানায়, হাওড়া–কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীরা এখন আমিষ ও নিরামিষ, দু’ধরনের খাবারের মধ্যেই বেছে নেওয়ার সুযোগ পাবেন।
এর আগে, ১ ফেব্রুয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, খুব শিগগিরই বন্দে ভারত স্লিপার ট্রেনে আমিষ খাবারের বিকল্প চালু করা হবে। প্রথম দফায় IRCTC যে মেনু প্রকাশ করেছিল, সেখানে কোনও রকম আমিষ পদ রাখা হয়নি।
হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের খাবারের মেনু
চা, বিস্কুট ও মাফিন ছাড়াও, হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশে যাত্রা করা যাত্রীদের জন্য IRCTC তিনটি আলাদা খাবারের মেনু তালিকা প্রস্তুত করেছে।
IRCTC সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনে যাত্রীদের পরিবেশন করা হবে—
কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের খাবারের মেনু
একইভাবে, কামাখ্যা থেকে হাওড়াগামী বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রীদের জন্যও আলাদা করে তিনটি খাবারের মেনু তালিকা তৈরি করা হয়েছে।
চা, বিস্কুট ও মাফিনের পাশাপাশি পরিবেশন করা হবে—
বন্দে ভারতে আমিষ খাবারের অপশন নেই - এ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। বাংলা থেকে ছেড়ে অসম যাবে যে ট্রেন, তাতে আমিষ খাবারই নেই! এটা মানতে পারছিলেন না অনেকে। ফলে নিন্দার ঝড় ওঠে।
খবরটি প্রকাশ্যে আসার পরই বিষয়টি নজরে আসে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। সূত্রের খবর, তিনি এ নিয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রথমে তাঁর আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ, তার পর সরাসরি রেলমন্ত্রীর ফোন - সব মিলিয়ে বিষয়টি দ্রুত উচ্চপর্যায়ে পৌঁছে যায়।
সুকান্ত রেলমন্ত্রীর কাছে স্পষ্ট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও অসম - এই দুই রাজ্যের বাসিন্দাদের বড় অংশই আমিষভোজী। সেখানে দীর্ঘপথের স্লিপার ট্রেনে শুধু নিরামিষ খাবার রাখলে অসন্তোষ তৈরি হবেই। সেই বাস্তবতা মাথায় রেখে রেলমন্ত্রীর কাছ থেকে তিনি দ্রুত পদক্ষেপের আশ্বাস আদায় করেছেন।
এদিকে রেলমন্ত্রীর তরফে জানানো হয়, শুধু নিরামিষ রাখার বিষয়টি কখনওই স্থায়ী পরিকল্পনা ছিল না। নতুন পরিষেবা চালুর সময় প্রাথমিকভাবে যে মেনু চালু করা হয়েছিল, তাতে বিভ্রান্তি তৈরি হয়েছে। খুব শিগগিরই বন্দে ভারত স্লিপারের খাবারের তালিকায় আমিষ যুক্ত হবে।
নতুন এই মেনু চালু হওয়ায় বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্য ও বৈচিত্র্যময় হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। বিশেষ করে আমিষ খাবারের বিকল্প যুক্ত হওয়ায় যাত্রীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হল।