Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বন্দে ভারত স্লিপারে চালু হতে পারে আমিষ খাবার, রেলমন্ত্রীকে সমস্যা জানান সুকান্ত, মিলেছে আশ্বাস

বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে শুধুই নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই ইঙ্গিত মিলল পরিবর্তনের।

বন্দে ভারত স্লিপারে চালু হতে পারে আমিষ খাবার, রেলমন্ত্রীকে সমস্যা জানান সুকান্ত, মিলেছে আশ্বাস

বন্দে ভারত স্লিপার (ফাইল ছবি)

শেষ আপডেট: 26 January 2026 13:04


দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারতে নিরামিষ খাবার, নেই আমিষের অপশন। এনিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল কয়েকদিন আগে। উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। বাংলা থেকে ছেড়ে অসম যাবে যে ট্রেন, তাতে আমিষ খাবারই নেই! এটা মানতে পারছিলেন না অনেকে। ফলে নিন্দার ঝড় ওঠে।

খবরটি প্রকাশ্যে আসার পরই বিষয়টি নজরে আসে সুকান্ত মজুমদারের। সূত্রের খবর, তিনি এনিয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রথমে তাঁর আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ, তার পর সরাসরি রেলমন্ত্রীর ফোন—সব মিলিয়ে বিষয়টি দ্রুত উচ্চপর্যায়ে পৌঁছে যায়।

কী বললেন সুকান্ত?

রবিবার রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বালুরঘাটের (Balurghat) সাংসদ স্পষ্ট জানিয়ে দেন, বন্দে ভারত স্লিপারের মেনুতে আমিষ থাকছেই। সোমবার সকালে এক বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি বলেন, “পরশু (শনিবার) রেলমন্ত্রীর আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার পর রেলমন্ত্রী নিজেই গতকাল (রবিবার) আমাকে ফোন করেন। আমি ওঁকে জানাই, বন্দে ভারত স্লিপারের মেনুতে শুধু নিরামিষ থাকায় তৃণমূল (Trinamool Congress) অন্য ব্যাখ্যা তৈরির চেষ্টা করছে। তার পরেই উনি আমাকে আশ্বাস দিয়েছেন।”

সুকান্তের দাবি, বন্দে ভারত স্লিপারে আমিষ চালু না করার কোনও নীতিগত সিদ্ধান্ত রেলের ছিল না। যেহেতু ট্রেনটি সদ্য চালু হয়েছে, তাই শুরুতে সব পরিষেবা একসঙ্গে দেওয়া সম্ভব হয়নি। তাই আপাতত নিরামিষ দিয়েই মেনু সাজানো হয়।

‘স্থায়ী পরিকল্পনা নয়’,রেলের ব্যাখ্যা

রেলমন্ত্রীর তরফে জানানো হয়েছে, শুধু নিরামিষ রাখার বিষয়টি কখনওই স্থায়ী পরিকল্পনা ছিল না। নতুন পরিষেবা চালুর সময় প্রাথমিকভাবে যে মেনু চালু করা হয়েছিল, তাতে বিভ্রান্তি তৈরি হয়েছে। খুব শিগগিরই বন্দে ভারত স্লিপারের খাবারের তালিকায় আমিষ যুক্ত হবে।

উল্লেখযোগ্য ভাবে, কিছু দিন আগে মালদহ (Malda) থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। হাওড়া (Howrah)–কামাখ্যা (Kamakhya) রুটে চলা এই ট্রেন ঘিরে স্বাভাবিকভাবেই যাত্রীদের প্রত্যাশা ছিল অনেকটা বেশি। সেই আবহে খাবারের মেনু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আঞ্চলিক খাদ্যাভ্যাসের প্রসঙ্গ

সুকান্ত রেলমন্ত্রীর কাছে স্পষ্ট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও অসম—এই দুই রাজ্যের বাসিন্দাদের বড় অংশই আমিষভোজী। সেখানে দীর্ঘপথের স্লিপার ট্রেনে শুধু নিরামিষ খাবার রাখলে অসন্তোষ তৈরি হবেই। সেই বাস্তবতা মাথায় রেখে রেলমন্ত্রীর কাছ থেকে তিনি দ্রুত পদক্ষেপের আশ্বাস আদায় করেছেন।

রেলমন্ত্রীর আশ্বাসে আপাতত বিতর্কের পারদ নামলেও, কবে বাস্তবে বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে আমিষ খাবার যোগ হয় সেদিকে তাকিয়ে সকলে।


```