Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বন্দে ভারতের খাবারে নড়ছে পোকা! যাত্রীর অভিযোগের ভিত্তিতে IRCTC-কে ১০ লক্ষ জরিমানা করল রেল

অভিযোগকারী পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে সফর করছিলেন। খাবার সময় দইতে পোকা দেখতে পান বলে অভিযোগ জানান তিনি। সঙ্গে সঙ্গে তিনি একটি ভিডিও রেকর্ড করেন, যেখানে স্পষ্টভাবে দইয়ের বাটিতে পোকাটিকে নড়াচড়া করতে দেখা যায়।

বন্দে ভারতের খাবারে নড়ছে পোকা! যাত্রীর অভিযোগের ভিত্তিতে IRCTC-কে ১০ লক্ষ জরিমানা করল রেল

বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে পোকা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 26 March 2026 13:19

দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে পোকা (worm in Vande Bharat food)! সেই অভিযোগ ঘিরে বড় বিতর্কের (Indian Railways food quality controversy) মুখে পড়তেই ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC)-কে ১০ লক্ষ টাকা জরিমানা (IRCTC fine) করল রেল মন্ত্রক। ঘটনাটি সামনে আসার পর থেকেই পরিষেবা ও খাদ্যের মান (Vande Bharat food complaint) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অভিযোগকারী যাত্রী, নাম রীতেশ কুমার সিং, গত ১৫ মার্চ পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসে সফর করছিলেন। সেই সময় তাঁকে যে খাবার পরিবেশন করা হয়, তার মান নিয়ে প্রশ্ন ওঠে। দইতে পোকা দেখতে পান বলে অভিযোগ জানান তিনি। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে রীতেশ একটি ভিডিও রেকর্ড করেন, যেখানে স্পষ্টভাবে দইয়ের বাটিতে পোকাটিকে নড়াচড়া করতে দেখা যায়।

ভিডিওতে তিনি ট্রেনের খাবারের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি জানান, তিনি ইতিমধ্যেই ট্রেন ম্যানেজারকে ডেকে অভিযোগ জানিয়েছেন।

পরবর্তী একটি ভিডিওতে দেখা যায়, রেল কর্তৃপক্ষ তাঁর আসনে এসে অভিযোগটি খতিয়ে দেখছেন। টর্চের আলোয় দইটি পরীক্ষা করেন তাঁরা। সেই সময় অভিযোগকারী যাত্রী ট্রেতে থাকা পোকাগুলি দেখিয়ে দেন। একই ট্রেতে বাকি খাবারও রাখা ছিল, যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য যাত্রীদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন যাত্রী সেখানে ভিড় জমিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। কেউ অভিযোগ জমা করার বই দেওয়ার দাবি তোলেন, আবার কেউ ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরামর্শ দেন, যাতে বিষয়টি আরও বড় পরিসরে পৌঁছয়।

ভিডিওগুলি ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর রেল মন্ত্রক তাদের সরকারি বিবৃতি প্রকাশ করে জানায়, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।

মন্ত্রকের তরফে জানানো হয়, “১৫ মার্চ ২০২৬-এ ট্রেন নম্বর ২১৮৯৬ (পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস)-এ এক যাত্রীর তোলা খাবারের মান সংক্রান্ত অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। পদক্ষেপ হিসেবে আইআরসিটিসি-কে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরিষেবা প্রদানকারী সংস্থাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার মান আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, অভিযোগকারী ওই ব্যক্তি রীতেশ কুমার সিং পাটনার একজন কনটেন্ট ক্রিয়েটর। তাঁর ইউটিউব চ্যানেলে প্রায় ১.১৯ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। ফলে তাঁর করা অভিযোগ অনলাইনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকাঈদের কথায়, বন্দে ভারতের টিকিটের দাম নিয়ে তো কোনও আপস করা হয় না। তাহলে সেই অনুপাতে পরিষেবায় এমন খামতি থাকবে কেন? রেল-কে তাড়াতাড়ি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে হবে, এই মর্মে চাপও বাড়তে তাহকে রেলের উপর। তবে অভিযোগের ভিত্তিতে যত দ্রুত সম্ভব পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রেল।


```