Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

উইপ্রো কর্তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছে! ২৫ দিনে ২ হাজার ৩০০ কিমি পথ সাইকেলেই পাড়ি দিলেন যুবক

মণীশ তাঁর এই যাত্রাকে শুধুমাত্র শারীরিক নয়, আত্মিক অভিজ্ঞতাও বলে উল্লেখ করেছেন। 

উইপ্রো কর্তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছে! ২৫ দিনে ২ হাজার ৩০০ কিমি পথ সাইকেলেই পাড়ি দিলেন যুবক

আজিম ও রিশাদ প্রেমজির ছবি সহ একটি প্ল্যাকার্ড নিয়ে চলেছেন মণীশ রানা

শেষ আপডেট: 29 May 2025 20:53

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মীরাটের বাসিন্দা মণীশ ঠাকুর, যিনি মণীশ রানা নামেও পরিচিত, ২৫ দিনে ২,৩০০ কিলোমিটার সাইকেলযাত্রা করে বেঙ্গালুরু পৌঁছেছেন। তাঁর এই দীর্ঘ পথচলার উদ্দেশ্য ছিল উইপ্রোর প্রাক্তন চেয়ারম্যান আজিম প্রেমজি এবং বর্তমান চেয়ারম্যান রিশাদ প্রেমজির সঙ্গে সাক্ষাৎ করা।

মণীশের কথায়, ‘আজিম প্রেমজি স্যারের শিক্ষা ও মানবকল্যাণমূলক উদ্যোগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। ওঁদের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেওয়ার ইচ্ছা থেকেই এই পথচলা শুরু করেছি।’ তিনি তাঁর যাত্রার কিছু মুহূর্ত লিঙ্কডইনে শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সাইকেলে চড়ে তিনি আজিম ও রিশাদ প্রেমজির ছবি সহ একটি প্ল্যাকার্ড নিয়ে চলেছেন।

মণীশ তাঁর এই যাত্রাকে শুধুমাত্র শারীরিক নয়, আত্মিক অভিজ্ঞতাও বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘প্রতি প্যাডেলের সঙ্গে আমি নতুন কিছু শিখেছি- মানুষের ভালবাসা, পথের নানা চ্যালেঞ্জ এবং স্বপ্নের পেছনে লড়াই করার আগ্রহ।’

প্রসঙ্গত, এটি তাঁর দ্বিতীয় দীর্ঘ সাইকেলযাত্রা। ২০২৩ সালে তিনি মুম্বই পর্যন্ত ১৫ দিনের সাইকেলযাত্রা করেছিলেন। সেইবার তিনি টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে দেখা করআর জন্য তিন দিন বম্বে হাউসের সামনে অপেক্ষা করেছিলেন।

আজিম প্রেমজির জন্ম ১৯৪৫ সালের ২৪ জুলাই, মুম্বইয়ে। তিনি উইপ্রোর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যানও বটে। তিনি উইপ্রোকে একটি সাধারণ কুকিং ওয়েল প্রস্তুতকারক সংস্থা থেকে বিশ্বব্যাপী এক আইটি কোম্পানিতে রূপান্তরিত করেন।

প্রেমজি 'দ্য গিভিং প্লেজ' স্বাক্ষরকারী প্রথম ভারতীয়, যেখানে তিনি তাঁর সম্পদের অর্ধেকেরও বেশি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আজিম প্রেমজি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা ভারতের গ্রামীণ শিক্ষাব্যবস্থা উন্নয়নে কাজ করছে।

আজিম প্রেমজির জীবন ও কাজের প্রতি মণীশের শ্রদ্ধা ও অনুপ্রেরণাই তাঁর দীর্ঘ সাইকেলযাত্রার নেপথ্যে মূল অনুপ্রেরণা।


```