Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

রাতে ডিউটি সেরে থানাতেই ঘুমোচ্ছিলেন, ভেঙে পড়ল ছাদ, বেঘোরে প্রাণ হারালেন সাব ইনস্পেক্টর

 গাজিয়াবাদের (Ghaziabad) অঙ্কুর বিহারের থানায় অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারের দফতরে নিযুক্ত ছিলেন বীরেন্দ্রকুমার। শনিবার রাতে ডিউটি সেরে থানায় থেকে যান তিনি।

রাতে ডিউটি সেরে থানাতেই ঘুমোচ্ছিলেন, ভেঙে পড়ল ছাদ, বেঘোরে প্রাণ হারালেন সাব ইনস্পেক্টর

থানায় মৃত্যু সাব ইনস্পেক্টরের

শেষ আপডেট: 25 May 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে চলছে ঝড়-বৃষ্টি। আর এই ভারী বৃষ্টির জেরেই ভেঙে পড়ল গাজিয়াবাদের একটি থানার ছাদ। সেখানেই ঘুমোচ্ছিলেন সাব ইন্সপেক্টর বীরেন্দ্র কুমার মিশ্র। চাপা পড়ে বেঘোরে প্রাণ হারালেন তিনি (Uttar Pradesh Cop Death)।

পুলিশ সূত্রে খবর, গাজিয়াবাদের (Ghaziabad) অঙ্কুর বিহারের থানায় অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারের দফতরে নিযুক্ত ছিলেন বীরেন্দ্রকুমার। শনিবার রাতে ডিউটি সেরে থানায় থেকে যান তিনি। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। ঘুমন্ত অবস্থাতেই সাব ইনস্পেক্টরের উপর ছাদ ভেঙে পড়ে। অন্যান্য পুলিশ কর্মীরা থানায় পৌঁছালে চোখের সামনে সেই ভয়াবহ দৃশ্য দেখতে পায়। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকেরা বীরেন্দ্রকুমারকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, বীরেন্দ্র কুমার কর্মসূত্রে গাজিয়াবাদে থাকতেন। তাঁর স্ত্রী ও সন্তান দিল্লিতে থাকেন। খবর পেয়ে ইতিমধ্যেই তাঁরা দিল্লি থেকে রওনা হন। 

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। রবিবারও সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। ওই রাজ্যের ৬৫ টি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা রয়েছ। রামপুর, বরেলী, মুরাদাবাদে মুষলধারে বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগ্রা, ফিরোজাবাদ,বারাণসীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে এই ধরনের দুর্ঘটনা প্রায়ই নজরে আসে। গত মাসেই ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে মিরাটে বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হয়েছিল নয় মাসের এক শিশুকন্যা এবং রুকসার নামের এক মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, প্রবল ঝড় বৃষ্টির কারণে পাশের বাড়ির ছাদ ভেঙে পড়েছিল রুকসারদের বাড়ি ওপর। এর জেরেই তাঁদের বাড়ির ছাদ ধসে পড়েছিল। অন্যদিকে, প্রায় একই সময় দিল্লির নির্মীয়মাণ বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল চারজনের। 


```