মৃত তরুণীর তিন দাদার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের বর্তমানে পুলিশের হেফাজতেই রাখা হয়েছে। খুনের ঘটনায় যুগলের গ্রামে পরিস্থিতি বেশ উত্তপ্ত। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

উত্তরপ্রদেশে খুন
শেষ আপডেট: 22 January 2026 13:04
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে আরও একটি 'অনার কিলিং!' ভিন ধর্মের প্রেম মেনে নিতে না পেরে যুগলকে খুন করে মাটিতে পুঁতে দেয় মেয়ের ভাইয়েরা (Uttar Pradesh Murder Case)। ঘটনার বেশ কয়েকদিন পর খুনের খবর প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
২৭ বছরের আরমানের সৌদিতে কাজ করতেন। তবে কয়েক মাস আগেই মোরাদাবাদে (Moradabad Case) আসেন। সেখানেই হিন্দু তরুণী কাজলের (২২) সঙ্গে পরিচয় হয় তাঁর। সেখান থেকেই ধীরে ধীরে তাঁদের সম্পর্কের শুরু। কিন্তু তরুণীর বাড়িতে জানাজানি হতেই এই সম্পর্ক শেষ করে দিতে বলে তাঁর দাদারা।
পরিবারের এই সিদ্ধান্ত মেনে নেয়নি কাজল। বাড়ির অমতেই আরমানের সঙ্গে যোগাযোগ রাখেন। কিছুদিন আগে হঠাৎ করেই যুগল নিখোঁজ হয়ে যায়।
আরমানের বাবা হানিফ মিসিং ডায়রি করেন থানায়। তদন্তে পুলিশ জানতে পারে, কাজলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরফলে সন্দেহের জেরে তরুণীর দাদাদের জেরা করা হয়। তাঁরা যুগলকে খুনের কথা স্বীকার করে নেন। পুলিশ তাঁদের নিয়ে ঘটনাস্থলে যায় যেখানে দু'জনকে খুন করে পুঁতে দেওয়া হয়েছিল।
অভিযুক্তরা আরও জানায় যে তাঁরা খুনের আগে কাজল ও আরমানের হাত-পা বেঁধে দিয়েছিল, যাতে তাঁরা নিজেদের বাঁচানোর সুযোগ না পায়।
উত্তপ্রদেশের পুলিশের (Uttar Pradesh Police) শীর্ষ কর্তা সৎপল অন্তিল জানান, 'আমরা তদন্তে জানতে পেরেছি তরুণীর দাদারাই তাঁদের খুন করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।'
মৃত তরুণীর তিন দাদার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের বর্তমানে পুলিশের হেফাজতেই রাখা হয়েছে। খুনের ঘটনায় যুগলের গ্রামে পরিস্থিতি বেশ উত্তপ্ত। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।