Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

খানাখন্দে ভরা রাস্তায় পড়ে গিয়ে আহত ছোট্ট মেয়ে, চট-বালিশ মাথায় জলের মধ্যে শুয়ে প্রতিবাদ বাবার

ঘটনাটি ঘটেছে রাম গোপাল চকের কাছে, যেখানে রাস্তার অবস্থা এমনিতেই খানা-খন্দে ভরা। বৃষ্টির সময় যার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। রাস্তায় শুয়েই মেয়েটির বাবার চিৎকার, "এটা রাজনীতি নয়, মনের যন্ত্রণা।"

খানাখন্দে ভরা রাস্তায় পড়ে গিয়ে আহত ছোট্ট মেয়ে, চট-বালিশ মাথায় জলের মধ্যে শুয়ে প্রতিবাদ বাবার

রাস্তার জলে শুয়ে প্রতিবাদ ব্যক্তির

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 August 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: একজন বাবার ব্যতিক্রমী প্রতিবাদ ইন্টারনেট জুড়ে সাড়া ফেলেছে (Viral Video)। কানপুরের (Kanpur) বাররা-৮ এলাকার এক ব্যক্তি রাস্তার কাদা-জলের মধ্যে শুয়ে পড়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। কেন? কারণ তাঁর ছোট্ট মেয়ে স্কুলে যাওয়ার সময় জলমগ্ন একটি গর্তে পড়ে গিয়ে আহত হয়।

ঘটনাটি ঘটেছে রাম গোপাল চকের কাছে, যেখানে রাস্তার অবস্থা এমনিতেই খানা-খন্দে ভরা । বৃষ্টির সময় যার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। রাস্তায় শুয়েই মেয়েটির বাবার চিৎকার, "এটা রাজনীতি নয়, মনের যন্ত্রণা।"

ভাইরাল ভিডিওতে দেখা গেছে তিনি একটি চট ও বালিশ নিয়ে সেই গর্তের মাঝেই শুয়ে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন। বলছেন, “এটা রাজনৈতিক কর্মসূচি নয়, বাধ্য হয়ে প্রতিবাদ করছি। প্রতিদিন কেউ না কেউ পড়ে যাচ্ছে, রক্ত ঝরছে, আর আমরা দেখেও কিছু করতে পারছি না। বহুবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।”

ঘটনাস্থলে পথচারীদের ভিড় জমে যায়। কেউ কেউ থমকে দাঁড়িয়ে যান, কেউ ভিডিও করেন। এই সময় তিনি ‘ভারত মাতার জয়’ স্লোগানও দিতে থাকেন।

স্থানীয়রা জানাচ্ছেন, রাম গোপাল চক থেকে আনন্দ সাউথ সিটি পর্যন্ত রাস্তাটির অবস্থা গত কয়েক বছর ধরেই বেহাল। কাউন্সিলর, বিধায়ক, সাংসদ— সকলের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কারও কোনও টনক নড়েনি।

এক বাসিন্দার কথায়, “এই রাস্তায় এত গর্ত যে বর্ষায় বোঝাই যায় না কোথায় রাস্তা আর কোথায় গর্ত।” একই রাস্তা ব্যবহার করেন হাজার হাজার মানুষ, বাররা থেকে গুজাইনি যাওয়ার অন্যতম পথ এটি। স্থানীয়রা আরও বলছেন, ছোট্ট মেয়েটির ঘটনাই প্রথম নয়, গত বছরও এক বৃদ্ধ এই একই জায়গায় পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তবু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।


```