Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পুলিশের কথা শুনতে পাচ্ছিলেন না বধির ব্যক্তি, জোরে বলতেই বেধড়ক মার! ভাইরাল কানপুরের ভিডিও

উত্তরপ্রদেশের কানপুরে পুলিশের এক আধিকারিকের হাতে মার খেলেন এক বৃদ্ধ ব্যক্তি। ওই বৃদ্ধ কানে শুনতে পান না, ফলে পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায়, তাঁকে থাপ্পড় ও লাথি-ঘুষি মারার অভিযোগ উঠেছে। 

পুলিশের কথা শুনতে পাচ্ছিলেন না বধির ব্যক্তি, জোরে বলতেই বেধড়ক মার! ভাইরাল কানপুরের ভিডিও

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 June 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের কানপুরে পুলিশের এক আধিকারিকের হাতে মার খেলেন এক বৃদ্ধ ব্যক্তি। ওই বৃদ্ধ কানে শুনতে পান না, ফলে পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায়, তাঁকে থাপ্পড় ও লাথি-ঘুষি মারার অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় এবং তা ইতিমধ্যেই ভাইরাল।

ঘটনাটি ঘটেছে মোহররম উপলক্ষে এলাকার ডিজে (DJ) অপারেটরদের দোকান ঘিরে তল্লাশি চালানোর সময়। পুলিশ জানতে চায় একটি বন্ধ দোকান সম্পর্কে, যার বাইরে বসে ছিলেন ওই বৃদ্ধ। হীরামন পুরওয়া আউটপোস্টের ইনচার্জ ডিসি রাজপুত বৃদ্ধকে জিজ্ঞেস করেন, দোকানের বাইরে লাগানো বোর্ডটি কাদের।

কিন্তু বৃদ্ধ সেই প্রশ্ন ভালভাবে বুঝতে না পেরে সঠিক উত্তর দিতে পারেননি। পরে যখন তিনি কিছুটা জোরে জবাব দেন, তখন অফিসার তাঁকে ‘জোরে কথা বলার’ অভিযোগে মারধর শুরু করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশ অফিসার তাঁকে একাধিকবার থাপ্পড় মারছেন।

পরে ওই বৃদ্ধ বলেন, “আমার কানে কম শোনার সমস্যা আছে। অফিসার এসে জিজ্ঞেস করেন, দোকানটা কার? আমি উত্তর দিই। তিনি আবার জিজ্ঞেস করেন, আমি একটু জোরে বলি। তখন বলেন, ‘তুমি এত জোরে কথা বলছ কেন?’ তারপর আমাকে মারতে শুরু করেন।”

ঘটনার পর পুলিশের তরফে জানানো হয়েছে, “মোহররম মিছিলের আগে DJ বোর্ড ঘিরে হীরামন পুরওয়া আউটপোস্ট ইনচার্জ যে তদন্ত করছিলেন, সেই সময় যোগাযোগে ভুল বোঝাবুঝি তৈরি হয়। পরে ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং বিষয়টি মিটমাট হয়েছে। দু’পক্ষই সন্তুষ্ট।”তবে ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে।


```