Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১৮ কোটি টাকার ব্রিজে ৯০ ডিগ্রি বাঁক! তুমুল সমালোচনার মুখে সাসপেন্ড ভোপালের ৭ ইঞ্জিনিয়ার

প্রায় ১৮ কোটি টাকা খরচ করে নির্মিত এই ওভারব্রিজটি মহামাই কা বাগ, পুষ্পানগর ও স্টেশন এলাকাকে নিউ ভোপালের সঙ্গে যুক্ত করার জন্য তৈরি হয়েছে। এতে প্রায় তিন লক্ষ মানুষের উপকার হওয়ার কথা ছিল। 

১৮ কোটি টাকার ব্রিজে ৯০ ডিগ্রি বাঁক! তুমুল সমালোচনার মুখে সাসপেন্ড ভোপালের ৭ ইঞ্জিনিয়ার

১৮ কোটি টাকার ব্রিজে ৯০ ডিগ্রি বাঁক!

শেষ আপডেট: 29 June 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ভোপালে ৯০ ডিগ্রি বাঁকের 'অদ্ভুত' ডিজাইনের সেতুর নির্মাণ (Bhopal Bridge With 90-Degree Turn) ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হাসির রোল উঠেছে। পৃথিবীর 'অষ্টম আশ্চর্য' বলেও দাবি করছেন অনেকেই। শুরু হয় বিতর্ক-ও। এবার এই ঘটনায় পদক্ষেপ করল মধ্যপ্রদেশ সরকার (MP Government suspended seven engineers)। চিফ ইঞ্জিনিয়ার-সহ মোট সাতজনকে সাসপেন্ড করা হল, যারা ওই ব্রিজ নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন।

শনিবার রাতে মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav) ‘এক্স’-এ (আগে টুইটার) পোস্ট করে লেখেন, 'আইশবাগ রেল ওভার ব্রিজ নির্মাণে গুরুতর গাফিলতির বিষয়ে আমি নিজে নজর দিয়েছি ও তদন্তের নির্দেশ দিয়েছিলাম। তদন্ত রিপোর্টের ভিত্তিতে জনপথ দফতরের আটজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে (Seven engineers including two chief engineers were suspended)।' তিনি আরও জানান, সাতজন ইঞ্জিনিয়ারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত এক সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।

পাশাপাশি ওই ব্রিজের নকশা তৈরির পিছনে যিনি পরামর্শদাতা ছিলেন, তাঁকে এবং নির্মাণ সংস্থাকেও ব্ল্যাকলিস্ট করা হয়েছে বলে জানিয়েছেন মোহন যাদব। ব্রিজের নকশায় প্রয়োজনীয় সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সাফ জানিয়ে দেন, “সংশোধন না হওয়া পর্যন্ত ওই ওভার ব্রিজের উদ্বোধন করা হবে না।”

সূত্রে খবর, যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁরা হলেন, চিফ ইঞ্জিনিয়ার সঞ্জয় খাঁড়ে ও জি পি বর্মা, ইনচার্জ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জাভেদ শাকিল, সাবডিভিশন অফিসার রবি শুক্লা, সহকারী ইঞ্জিনিয়ার শানুল সাক্সেনা, সাবইঞ্জিনিয়ার উমাশঙ্কর মিশ্র, ইনচার্জ ইঞ্জিনিয়ার শাবানা রাজ্জাক এবং অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এম পি সিং।

প্রায় ১৮ কোটি টাকা খরচ করে নির্মিত এই ওভারব্রিজটি মহামাই কা বাগ, পুষ্পানগর ও স্টেশন এলাকাকে নিউ ভোপালের সঙ্গে যুক্ত করার জন্য তৈরি হয়েছে। এতে প্রায় তিন লক্ষ মানুষের উপকার হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধনের আগেই ব্রিজের ৯০ ডিগ্রির বাঁক নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ও সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, এত তীক্ষ্ণ বাঁক দিয়ে গাড়ি চলবে কী করে?

জনপথ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব নীরজ মণ্ডল জানান, ডিজাইনের দায়ে ব্ল্যাকলিস্ট করা হয়েছে আর্কিটেকচার ফার্ম এম/এস পুনীত চাড্ডা এবং ডিজাইন কনসালট্যান্ট এম/এস ডায়নামিক কনসালট্যান্টকে (Dynamic Consultant)।

এদিকে জনপথ দফতর ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে, যারা এই ব্রিজে নিরাপদ যান চলাচলের উপায় খুঁজে বার করবে। প্রকল্পে যুক্ত কিছু আধিকারিক দাবি করেছেন, ওই এলাকায় জমির অভাব এবং মেট্রো স্টেশন নিকটবর্তী হওয়ায় তাঁদের আর কোনও উপায় ছিল না। তবে তাঁরা আরও বলেন, 'যদি অতিরিক্ত কিছু জমি বরাদ্দ করা যায়, তাহলে ৯০ ডিগ্রির বাঁকটিকে একটি কার্ভে রূপান্তর করা সম্ভব হবে।'


```