Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'ও আমাকে ধর্ষণ করেছে', কাস্তে দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে খুন করলেন মা

উত্তরপ্রদেশের বিজনৌরে গ্রেফতার ৫৬ বছরের এক মহিলা। অভিযোগ, ধর্ষণের শিকার হওয়ার পর ঘুমন্ত ছেলেকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন করেছেন তিনি। 

'ও আমাকে ধর্ষণ করেছে', কাস্তে দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে খুন করলেন মা

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 August 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বিজনৌরে গ্রেফতার ৫৬ বছরের এক মহিলা। অভিযোগ, ধর্ষণের শিকার হওয়ার পর ঘুমন্ত ছেলেকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন করেছেন তিনি। পরে পুলিশের জেরায় অপরাধের কথা স্বীকারও করেছেন ওই মহিলা।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ৭ আগস্ট রাতে, বিজনৌরের মাণ্ডাওলির শ্যামিওয়ালা গ্রামে। মৃত যুবক অবিবাহিত ও মদ্যপ ছিলেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মাকে ধর্ষণ করেছিলেন তিনি। তবে সামাজিক লজ্জায় ঘটনাটি কাউকে জানাননি ওই মহিলা। পুলিশ জানায়, পরে ছেলে ফের একই চেষ্টা করলে কাস্তে দিয়ে কোপান মা। এরপর চিৎকার করে স্থানীয়দের জানান, ডাকাত ঢুকেছে বাড়িতে।

অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব বাজপেয়ী জানিয়েছেন, অভিযুক্তের বাড়ি থেকে রক্তমাখা জামাকাপড় ও খুনের অস্ত্র উদ্ধার হয়েছে।

অন্যদিকে, আলিগড়ে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার এক মহিলা ও তার প্রেমিক। অভিযোগ, স্বামীকে ছুরি দিয়ে খুনের পর দেহে অ্যাসিড ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন দু’জনে। পরে দেহটি নিয়ে যাওয়া হয় কাসগঞ্জের একটি ইটভাটার কাছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তাবাসসুম (২৯)-এর সঙ্গে অভিযুক্ত দানিশের (২৭) বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।


```