Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাঞ্জাবে গ্রেফতার ‘বিষ্ণোই গ্যাং’-এর দুই সদস্য, আমেরিকায় গ্রেফতার শীর্ষনেতার ঘনিষ্ঠ সঙ্গীও

দুই অভিযুক্তের বিরুদ্ধে পাঞ্জাব, দিল্লি, রাজস্থান ও গুজরাত মিলিয়ে ১৫টিরও বেশি অপরাধের মামলা রয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই-এর হাতে ধরা পড়েছে ‘লরেন্স বিষ্ণোই’ গ্যাংয়ের আরেক ঘনিষ্ঠ সহযোগী রণদীপ সিং ওরফে রণদীপ মালিক।

পাঞ্জাবে গ্রেফতার ‘বিষ্ণোই গ্যাং’-এর দুই সদস্য, আমেরিকায় গ্রেফতার শীর্ষনেতার ঘনিষ্ঠ সঙ্গীও

লরেন্স বিষ্ণোই

গার্গী দাস

শেষ আপডেট: 14 August 2025 13:19

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবে ফের বড় সাফল্য পেল অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স (AGTF)। পাটিয়ালা-অম্বালা হাইওয়ের শম্ভু গ্রাম সংলগ্ন এলাকা থেকে ‘লরেন্স বিষ্ণোই’গ্যাংয়ের দুই মোস্ট-ওয়ান্টেড সদস্যকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার এক্স-এ এই খবর জানান পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই দুই অভিযুক্ত পাঞ্জাবে খুনের পর নেপালে পালিয়ে গিয়েছিল। পরে বিদেশে থাকা গ্যাং নেতাদের নির্দেশে ফের পাঞ্জাবে ফিরে এসে ‘চাঞ্চল্যকর অপরাধ’ ঘটানোর ছক কষছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গ্লক ৯ মিমি পিস্তল এবং ৬ রাউন্ড গুলি। এ বিষয়ে এসএএস নগর পুলিশ স্টেশনে মামলা রুজু করা হয়েছে।

ডিজিপি গৌরব যাদব এক্স-এ লেখেন, 'বড় সাফল্য। পটিয়ালা-অম্বালা হাইওয়ে থেকে ধরা পড়ল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই মোস্ট-ওয়ান্টেড অপরাধী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তারা খুনের পর নেপালে পালিয়ে গিয়েছিল। বিদেশে থাকা হ্যান্ডলারদের নির্দেশে ফের পাঞ্জাবে ফিরে এসে বড় অপরাধ ঘটানোর ছক কষছিল।'

দুই অভিযুক্তের বিরুদ্ধে পাঞ্জাব, দিল্লি, রাজস্থান ও গুজরাত মিলিয়ে ১৫টিরও বেশি অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে ফাজিলকার ভরত রতন ওরফে বিক্কি খুনের ঘটনাতেও তারা ওয়ান্টেড ছিল। ডিজিপির আশ্বাস, 'পাঞ্জাব পুলিশ সংগঠিত অপরাধচক্র ভেঙে দিতে বদ্ধপরিকর।'

এই খবর সামনে আসার পরই আরেক সংবাদ শিরোনামে আসে। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই-এর হাতে ধরা পড়েছে ‘লরেন্স বিষ্ণোই’ গ্যাংয়ের আরেক ঘনিষ্ঠ সহযোগী রণদীপ সিং ওরফে রণদীপ মালিক। অভিযোগ, আমেরিকায় বসে বিষ্ণোইয়ের নির্দেশে ভারতে একাধিক খুনের ছক কষছিল সে। দিল্লির ‘নাদির শাহ’ খুনের ঘটনায় অস্ত্র যোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি, গুরুগ্রাম ও চণ্ডীগড়ে নাইট ক্লাবের বাইরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনাতেও যুক্ত ছিল বলে অভিযোগ।

বর্তমানে রণদীপ মালিককে আমেরিকার জ্যাকসন প্যারিস কারেকশনাল সেন্টারে রাখা হয়েছে। এফবিআই ইতিমধ্যেই ভারতীয় সংস্থাগুলির সঙ্গে গ্রেফতারের সমস্ত তথ্য শেয়ার করেছে।


```