Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সন্দেহজনক হাঁটাচলা, তল্লাশি করতেই পাওয়া গেল অস্ত্র! কলকাতায় গ্রেফতার যুবক

বিগত কয়েক মাসে রাজ্যে একাধিকবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। খাস শহর কলকাতায় তো বটেই, ক্যানিং, বজবজের মতো অঞ্চলেও বহু জন গ্রেফতার হয়েছে।

সন্দেহজনক হাঁটাচলা, তল্লাশি করতেই পাওয়া গেল অস্ত্র! কলকাতায় গ্রেফতার যুবক

ধৃত যুবক

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 August 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: বেলেঘাটা রোড থেকে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার (Arrest) করল শিয়ালদহ ট্রাফিক গার্ড (Sealdah Traffic Guard)। 

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট হিরণ্ময় সরকার ও কেজিএইচ কর্মী সুজিত খানড়া বেলেঘাটা রোডে ডিউটিতে ছিলেন। তাঁদের নজরে আসে, সন্দেহজনক ভঙ্গিতে এক ব্যক্তি হাঁটছে।

সন্দেহ আরও বাড়তে থাকায় ওই ব্যক্তিকে আটক করেন তারা। তারপর ব্যক্তি নিজের নাম পঙ্কজ বিশ্বাস বলে। এদিকে পুলিশি তল্লাশিতে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। সেটি তার টি-শার্টের তলায় কোমরের সামনে রাখা ছিল। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে রাস্তার ধারে নিরাপদে বসিয়ে এন্টালি থানায় খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি আইনি প্রক্রিয়া মেনে জব্দ করে এবং সকাল ৭টা ৫ মিনিটে পঙ্কজকে গ্রেফতার করে। এই ঘটনায় এন্টালি থানায় অস্ত্র আইনের ২৫(১বি)(এ)/২৭ ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ধৃতকে আপাতত লকআপে রাখা হয়েছে। 

বিগত কয়েক মাসে রাজ্যে একাধিকবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। খাস শহর কলকাতায় তো বটেই, ক্যানিং, বজবজের মতো অঞ্চলেও বহু জন গ্রেফতার হয়েছে। এবার ফের একই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগ বেড়েছে প্রশাসনের। সম্প্রতি বাঁকুড়ায় তৃণমূল নেতা খুন হয়েছেন। তারপর ফের অস্ত্র উদ্ধারের ঘটনা চিন্তার কারণ বৈকি।


```