Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লিতে নিখোঁজ ত্রিপুরার তরুণী! পুলিশের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) যৌথভাবে প্রায় সাত কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালিয়েছে, এখনও পর্যন্ত স্নেহার কোনও খোঁজ মেলেনি।

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লিতে নিখোঁজ ত্রিপুরার তরুণী! পুলিশের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

নিখোঁজ স্নেহা

শেষ আপডেট: 13 July 2025 14:51

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে নিখোঁজ হলেন ত্রিপুরার ১৯ বছরের এক তরুণী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আত্মারাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী স্নেহা দেবনাথের খোঁজ পাওয়া যাচ্ছে না ৭ জুলাই ভোরের পর থেকে। শেষবার তিনি তাঁর পরিবারকে ফোন করে জানিয়েছিলেন, এক বান্ধবীর সঙ্গে সারাই রোহিলা স্টেশনে যাচ্ছেন।

স্নেহার পরিবার জানিয়েছে, গত চার মাস ধরে তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক টাকাও তোলেননি। এমনকি নিখোঁজ হওয়ার দিনও তিনি কোনও ব্যাগ বা জিনিসপত্র সঙ্গে নিয়ে যাননি। ৭ জুলাই ভোর ৫টা ৫৬ মিনিটে ফোনে জানান,বান্ধবী পিটুনিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন স্টেশনে। কিন্তু তার পর তিন ঘণ্টা কেটে গেলেও ফোনে যোগাযোগ করা যায়নি। তখনই পরিবারের তরফে যোগাযোগ করা হয় পিটুনিয়ার সঙ্গে। পিটুনিয়া জানান, তাঁরা ঠিকমতো দেখা করতেই পারেননি।

এরপর স্নেহার পরিবার খোঁজ শুরু করে ওলার মাধ্যমে বুক করা ক্যাব চালকের, যিনি জানান, স্নেহাকে দিল্লির সিগনেচার ব্রিজের কাছাকাছি নামিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই অঞ্চলে উপযুক্ত সিসিটিভি কাভারেজ না থাকার কারণে, ক্যাব থেকে নামার পর তাঁর গতিবিধি আর কিছুই ধরা পড়েনি।

দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) যৌথভাবে প্রায় সাত কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালিয়েছে, এখনও পর্যন্ত স্নেহার কোনও খোঁজ মেলেনি। ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে অভিযোগ পরিবারের।

ঘটনার গুরুত্ব বুঝে তৎপর হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলে স্নেহাকে অবিলম্বে খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে ‘এক্স’-এ জানানো হয়েছে, 'সাবরুমের বাসিন্দা স্নেহা দেবনাথের নিখোঁজ হওয়ার খবর মুখ্যমন্ত্রীর দফতরের নজরে এসেছে। এই ঘটনার পরেই পুলিশের কাছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'

স্নেহার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। ঠিক কী কারণে তিনি হঠাৎ করে উধাও হলেন, বা আদৌ নিজে থেকে গিয়েছেন নাকি অপহরণ করা হয়েছে, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।


```