Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে মৃত ১০, নিখোঁজ ৩৪! হিমাচলজুড়ে বিপর্যস্ত জনজীবন

তথ্য বলছে, সারা রাজ্যে বন্ধ ৪০৬টি রাস্তা, যার মধ্যে শুধু মান্ডিতেই বন্ধ ২৪৮টি। বিদ্যুৎ সরবরাহ কার্যত বিপর্যস্ত। 

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে মৃত ১০, নিখোঁজ ৩৪! হিমাচলজুড়ে বিপর্যস্ত জনজীবন

ফাইল ছবি

শেষ আপডেট: 2 July 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) জেরে ভয়াবহ অবস্থা হিমাচল প্রদেশের (Himachal Pradesh)। শুধুমাত্র মান্ডি জেলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ জন, আহত হয়েছেন বহু মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩৪ জন নিখোঁজ, বহু পরিবার এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছে বলে আশঙ্কা।

গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ১১ বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে, চারটি হড়পা বান ও একটি বড় ধসের খবর মিলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা, যেখানে সোমবার সন্ধের পর থেকে বৃষ্টি হয়েছে প্রায় ২৫৪ মিলিমিটার।

রাজ্যে এমন পরিস্থিতির জেরে বিভিন্ন জেলায় প্রাণহানি হয়েছে। কাংড়া, সোলান, সিরমৌর, কারসোগ, থুনাগ, পাণ্ডব শীলা, ধর জরোল ও জোগিন্দরনগরের নেরি-কোটলা এলাকা থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ। ৩০টি গবাদি পশুর মৃত্যুও নিশ্চিত করেছে প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধারকাজ এখনও চলছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি ব্লক — গোহার, কারসোগ ও থুনাগে মোতায়েন রয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দুটি করে দল। মঙ্গলবার ও বুধবার মিলিয়ে শুধু মান্ডিতেই উদ্ধার করা হয়েছে ৩১৬ জনকে। রাজ্যজুড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩৩২ জন। হমিরপুরে ৫১ জন এবং চাম্বায় ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

রাজ্যের স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC)-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২৪টি বাড়ি ও ১২টি গবাদি পশুর আস্তানা ধসে গিয়েছে। একটি সেতু ও বহু রাস্তা ক্ষতিগ্রস্ত। তথ্য বলছে, সারা রাজ্যে বন্ধ ৪০৬টি রাস্তা, যার মধ্যে শুধু মান্ডিতেই বন্ধ ২৪৮টি। বিদ্যুৎ সরবরাহ কার্যত বিপর্যস্ত। মান্ডি জেলায় ৯৯৪টি ট্রান্সফর্মার বিকল হয়ে রয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে মান্ডির পাণ্ডোহ জলাধারে। জলস্তর পৌঁছে গিয়েছে ২ হাজার ৯২২ ফুটে, যা ২ হাজার ৯৪১ ফুটের বিপদসীমার একেবারে কাছে। ১.৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ড্যাম থেকে, যাতে নদীর চাপে বাঁধ ভেঙে না পড়ে। আবহাওয়া অফিস বলছে ১৯৭১ সালের পর পাহাড়ি রাজ্যটিতে জুন মাসে এত বৃষ্টির নজির নেই। 


```