Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাকিস্তানের নাম না করে পহলগাম জঙ্গি হানার তীব্র নিন্দা Quad সম্মেলনে

আমেরিকা (US), জাপান (Japan), অস্ট্রেলিয়া (Australia) ও ভারতকে (India) নিয়ে কোয়াড (Quad) গোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে জম্মু-কাশ্মীরে গত ২২ এপ্রিল ঘটা পহলগাম জঙ্গি হানার কড়া নিন্দা করা হয়েছে।

পাকিস্তানের নাম না করে পহলগাম জঙ্গি হানার তীব্র নিন্দা Quad সম্মেলনে

কোয়াড সম্মেলনে ভাষণ দিচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পিছনে দাঁড়িয়ে (বাঁদিক থেকে) অস্ট্রেলিয়ার পেনি উয়ং, জাপানের তাকেশি আইওয়া ও আমেরিকার মার্কো রুবিও।

শেষ আপডেট: 2 July 2025 11:05

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা (US), জাপান (Japan), অস্ট্রেলিয়া (Australia) ও ভারতকে (India) নিয়ে কোয়াড (Quad) গোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে জম্মু-কাশ্মীরে গত ২২ এপ্রিল ঘটা পহলগাম জঙ্গি হানার কড়া নিন্দা করা হয়েছে। বুধবার চার দেশীয় এই গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে পহলগাম হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদের কঠোর শাস্তির দাবি তোলেন।

কোয়াডের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অপরাধী, তাদের সংগঠন এবং অর্থ মদতদাতাদের কঠোর শাস্তি দিতে হবে। পাকিস্তানের নাম না করে আনা এই যৌথ বিবৃতিতে কোয়াড গোষ্ঠীর সদস্য দেশগুলি এ ব্যাপারে আন্তর্জাতিক ঐকমত্য গঠনের দাবি তুলেছে। ওয়াশিংটনে আয়োজিত এই সম্মেলনের মঞ্চ থেকে যে কোনও ধরনের সন্ত্রাসবাদ, সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঢুকে হিংসাত্মক উগ্রপন্থার বিরোধিতার আওয়াজ তোলা হয়েছে।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একান্ত বৈঠক করেন। কোয়াড আলোচনার ফাঁকে দুই নেতার আলাদা করে কথা হয়েছে। ওই কথাবার্তায় দুদেশীয় সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে মত বিনিময় হয়েছে। গত ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত জয়শঙ্কর আমেরিকাতেই রয়েছেন এই বৈঠকের উদ্দেশ্যে। 

বিদেশমন্ত্রী বুধবার সকালে এক এক্সবার্তায় রুবিওর সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী রুবিওর সঙ্গে একটি সুন্দর আলোচনা হয়েছে। ওই আলোচনায় আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় যেমন- বাণিজ্য, নিরাপত্তা, জটিল প্রযুক্তি, সংযোগ, বিদ্যুৎ ছাড়াও অন্যান্য ক্ষেত্র নিয়ে কথা হয়। আঞ্চলিক ও দুনিয়ার চলতি পরিস্থিতি নিয়েও দুজনের মধ্যে আলোচনার কথা জানান জয়শঙ্কর।

জয়শঙ্কর এছাড়াও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেঠের সঙ্গেও আধুনিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা সেরে নিয়েছেন। এ সম্পর্কেও তিনি লিখেছেন, পিট হেগসেঠের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। ভারত-মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কথা অনেক দূর এগিয়েছে। 


```