Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজা-যুদ্ধ থামাতে শেষ চেষ্টা ট্রাম্পের! ৬০ দিনের বিরতিতে রাজি ইজরায়েল, সিদ্ধান্ত হামাসের হাতে

এক সংবাদমাধ্যমকে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি আশা করছেন আগামী সপ্তাহেই গাজা যুদ্ধ নিয়ে ইজরায়েল-হামাসের (Israel-Hamas) মধ্যে বন্দিমুক্তি-সহ একটি যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। এনিয়ে আগামী সোমবার হোয়াইট হাউসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা।

গাজা-যুদ্ধ থামাতে শেষ চেষ্টা ট্রাম্পের! ৬০ দিনের বিরতিতে রাজি ইজরায়েল, সিদ্ধান্ত হামাসের হাতে

ফাইল চিত্র

শেষ আপডেট: 2 July 2025 07:36

দ্য ওয়াল ব্যুরো: গাজা যুদ্ধে ৬০ দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব তাঁরা দিয়েছিলেন, তা ইজরায়েল (Israel) মেনে নিতে রাজি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এমনটাই দাবি করেছেন। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, 'ইজরায়েল যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলিতে রাজি হয়েছে। এই ৬০ দিনের যুদ্ধবিরতির সময় আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাব, যাতে যুদ্ধের স্থায়ী অবসান হয়।'

তিনি আরও জানান, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা এই ‘চূড়ান্ত প্রস্তাব’ হামাসের কাছে পৌঁছে দেবেন। ট্রাম্পের বার্তা, ' আমি আশা করছি, পশ্চিম এশিয়ার স্বার্থে হামাস এই প্রস্তাব গ্রহণ করবেন। কারণ এরপর পরিস্থিতি আরও খারাপ হতে পারে।'

এর আগে এক সংবাদমাধ্যমকে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি আশা করছেন আগামী সপ্তাহেই গাজা যুদ্ধ নিয়ে ইজরায়েল-হামাসের (Israel-Hamas) মধ্যে বন্দিমুক্তি-সহ একটি যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। এনিয়ে আগামী সোমবার হোয়াইট হাউসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা।

এই চুক্তির মূল শর্ত হল, ৬০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস বন্দিদের মুক্ত করবে। পরিবর্তে ইজরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে এবং নিহত ফিলিস্তিনিদের দেহাবশেষ ফিরিয়ে দেবে। তবে ইজরায়েলের তরফেও জানানো হয়েছে, তারা তখনই যুদ্ধ থামাবে, যখন হামাস নিরস্ত্র হবে। এদিকে হামাসও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা অস্ত্র ছাড়বে না।

গাজায় (Gaza) যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস-নেতৃত্বাধীন জঙ্গিরা ইজরায়েলে হামলা চালায়, প্রায় ১২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। তার জবাবে ইজরায়েল গাজায় তীব্র সামরিক অভিযান চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, ইজরায়েলের এই অভিযানে এখনও পর্যন্ত ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গোটা গাজার জনসংখ্যাই কার্যত ঘরছাড়া হয়ে পড়েছে, ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে । আন্তর্জাতিক আদালতে ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে, যদিও ইসরায়েল তা অস্বীকার করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রের উপর হামলা চালিয়ে যে চাপ তৈরি করেছে, সেটারই কৌশলগত প্রয়োগ ঘটিয়ে ট্রাম্প এবার গাজা যুদ্ধ থামাতে উদ্যোগ নিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন যুদ্ধবিরতি নিয়ে। তাঁর কথায়, 'আমরা চাই যুদ্ধবিরতি হোক, বন্দিরা ফিরে আসুক। আশা করছি, আগামী সপ্তাহেই কিছু একটা ফল আসবে।'


```