Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দোকান বন্ধ করে দেব, দক্ষিণ আফ্রিকায় ফিরে যাও, মাস্ককে হুঁশিয়ারি ট্রাম্পের

মঙ্গলবার প্রেসিডেন্টের প্রাক্তন উপদেষ্টা ইলন মাস্ককে আমেরিকায় ব্যবসা চালানো বন্ধ করে দেওয়ার সতর্কতা দিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, টেক সাম্রাজ্যের অধিপতিকে এবার দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় পাততাড়ি গোটাতে হবে।

দোকান বন্ধ করে দেব, দক্ষিণ আফ্রিকায় ফিরে যাও, মাস্ককে হুঁশিয়ারি ট্রাম্পের

এ আই দিয়ে তৈরি প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 July 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: ইলন মাস্ককে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা থেকে মাস্ককে দোকানের ঝাঁপ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন একদা সুহৃদ ট্রাম্প। মঙ্গলবার প্রেসিডেন্টের প্রাক্তন উপদেষ্টা ইলন মাস্ককে আমেরিকায় ব্যবসা চালানো বন্ধ করে দেওয়ার সতর্কতা দিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, টেক সাম্রাজ্যের অধিপতিকে এবার দোকান বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় পাততাড়ি গোটাতে হবে।

ইলন মাস্কের এক বিরাট ব্যবসা বৈদ্যুতিক গাড়ি নিয়ে দ্বন্দ্ব বেধেছে একদা দুই বন্ধুর। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ইলন মাস্ক জানেন, অনেককাল আগে থেকেই উনি আমাকে প্রেসিডেন্ট করতে চেয়েছিলেন। আমার বৈদ্যুতিক গাড়ির ব্যবসা নিয়ে কোনও আপত্তি ছিল না। কিন্তু, এটা তো হতে পারে না যে, সকলকে ইভি কিনতে জোর খাটানো হবে। আমি জানি ইলেকট্রিক কার ভাল। কিন্তু, মাস্ক এটাও জানেন যে, তিনি প্রচুর ভরতুকি পেয়ে থাকেন। কিন্তু, যদি ভরতুকি বন্ধ হয়ে যায়, তাহলে কী হবে! ইলনকে সম্ভবত তাঁর ব্যবসা নিয়ে পাততাড়ি গোটাতে হবে এবং ফের দক্ষিণ আফ্রিকার বাজারের দিকে ছুটে যেতে হবে।

ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্যে সম্পর্কচ্ছেদের ঘটনা শুরু হয় জুন মাসের গোড়া থেকে। আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে বলে সুর চড়ান মাস্ক। ট্রাম্পের ‘বড় সুন্দর বিল’ পাশ হলেপরের দিনই ‘আমেরিকা পার্টি’ গঠিত হবে বলে সমাজমাধ্যমে লেখেন তিনি। ওই বিলে প্রচুর অতিরিক্ত ব্যয়বরাদ্দ ছাঁটাইয়ের প্রস্তাব রয়েছে। যাতে আমেরিকার চলতি আর্থিক ঘাটতির অনেকটাই পূরণ করা যাবে বলে মনে করে ট্রাম্পের পার্টি।

ওই বিলে বৈদ্যুতিক গাড়ির ঋণেও ছাঁটাই আনার চিন্তাভাবনা রয়েছে। যা প্রত্যক্ষত প্রভাব ফেলবে মাস্কের গাড়ি ব্যবসা ক্ষেত্রে। ইলন মাস্ককে ক্ষমতায় এসেই ট্রাম্প ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (DOGE) প্রধান পদে নিযুক্ত করেন। কিন্তু তারপর ওভাল অফিস এবং পরে ট্রুথ সোশ্যালেই ট্রাম্প হুমকি দেন যে, সরকার কয়েকশো বিলিয়ন ডলারের চুক্তি ও মাস্কের কোম্পানিগুলিকে ভরতুকি দেওয়া বন্ধ করে দিতে পারে।


```