সোমবার কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হারে কোনও বদল আনা হচ্ছে না।

আগামী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকেও সুদের হার একই থাকবে।
শেষ আপডেট: 30 June 2025 18:41
দ্য ওয়াল ব্যুরো: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হারে কোনও বদল আনা হচ্ছে না। পূর্ববর্তী ত্রৈমাসিকে যা ছিল, আগামী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকেও সুদের হার একই থাকবে। এর ফলে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেমন- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ও ডাকঘরের জমায় সুদের হারে হেরফের হচ্ছে না।
সুকন্যা সমৃদ্ধি যোজনা- ৮.২ শতাংশ
৩ বছরের ডাকঘরের মেয়াদি জমা- ৭.১ শতাংশ
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ও ডাকঘরের সেভিংস ডিপোজিট- পিপিএফে ৭.১ শতাংশ ও ডাকঘরের সেভিংসে ৪ শতাংশ।
কিষান বিকাশ পত্র (KVP)- ১১৫ মাসের ক্ষেত্রে ৭.৫ শতাংশ।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)- ৭.৭ শতাংশ।
এমআইএস- ৭.৪ শতাংশ।