Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জ্ঞানেশ কুমারকে সংসদে 'ইমপিচ' করার প্রস্তাব তৃণমূলের, সায় দিল ইন্ডিয়া জোটের শরিকরা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সংসদে ইমপিচ করার বিষয়ে বিরোধীরা ভোটার তালিকার বিশেষ সংশোধন তথা এসআইআর‌ নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। খাড়্গের চেম্বারে সোমবারের বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূলের লোকসভার উপনেতা শতাব্দী রায়।

জ্ঞানেশ কুমারকে সংসদে 'ইমপিচ' করার প্রস্তাব তৃণমূলের, সায় দিল ইন্ডিয়া জোটের শরিকরা

জ্ঞানেশ কুমার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 March 2026 22:51

দ্য ওয়াল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (CEC Gyanesh Kumar) সংসদে অভিশংসন বা ইমপিচ (Impeachment) করতে চায় বিরোধীরা। সোমবার সংসদের রাজ্যসভার দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) চেম্বারে আয়োজিত ইন্ডিয়া জোটের (India Alliance) শরিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

সোমবারই লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) অপসারণ যে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে বিরোধীরা।‌ এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশোবন্ত বর্মার বিরুদ্ধে আনা ইমপিচমেন্টের প্রস্তাব বর্তমানে সংসদের বিবেচনাধীন।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সংসদে ইমপিচ করার বিষয়ে বিরোধীরা ভোটার তালিকার বিশেষ সংশোধন তথা এসআইআর‌ নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। খাড়্গের চেম্বারে সোমবারের বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূলের লোকসভার উপনেতা শতাব্দী রায়। তিনি বৈঠকে বলেন পশ্চিমবঙ্গে কোটির বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

এর প্রতিবাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় পাঁচ দিন ধরে ধরনা কর্মসূচি পালন করছেন। ‌শতাব্দী প্রস্তাব করেন, মুখ্য নির্বাচন কমিশনার কে সংসদে এমপিচ করার প্রস্তাব আনা হোক বিরোধীয় তরফে। ‌ সূত্রের খবর বৈঠকে উপস্থিত সব দলের নেতারাই এই প্রস্তাবের সায় দেন।

সংসদ সচিবালয় সূত্রে খবর অভিশংসন বা ইমপিচ করার প্রস্তাব আনার জন্য প্রয়োজনীয় সংখ্যক সংসদ বিরোধীদের আছে। ‌ রাজ্যসভায় ৫০ এবং লোকসভায় ১০০ সদস্য প্রস্তাব আনতে পারেন। নিয়ম অনুযায়ী সংসদের যে কোন কক্ষে এই প্রস্তাব আনা যেতে পারে। প্রস্তাবে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে কেন সংশ্লিষ্ট ব্যক্তিকে ইমপিচ করতে চায় বিরোধীরা। তবে ওই প্রস্তাব পাস করাতে হলে দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থন দরকার।‌ প্রস্তাব পাশ হলে মুখ্য নির্বাচন কমিশনারের পর থেকে জ্ঞানেশ কুমারকে সরে যেতে হবে। তবে সংখ্যার বিচারে প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে

যদিও প্রস্তাব পাশ না হলেও সংসদে অভিশংসন বা ইমপিচমেন্ট প্রস্তাব যে কোনও সাংবিধানিক অদাধিকারীর জন্যই অস্বস্তিকর।


```