দুর্ঘটনার পর থেকে পলাতক গাড়ির চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
.jpeg.webp)
মৃত তিন মহিলা (সংগৃহীত ছবি)
শেষ আপডেট: 25 May 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: মন্দির দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনা। গাড়ি পিষে দিল একই পরিবারের চারজনকে। মৃতদের মধ্যে রয়েছে এক বছরের শিশুও। ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার তামিলনাড়ুর উসিলামপাট্টি জেলার কুঞ্জমপাট্টিতে ঘটনাটি হয়। মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন কুঞ্জমপাট্টি গ্রামের এক পরিবারের ৭ সদস্য। বাস থেকে নামার পর রাস্তার পার হচ্ছিলেন। সেসময়ই হঠাৎ দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে ও গায়ের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।
পাণ্ডিসেলভি, জোথিকা, লক্ষ্মী এবং এক বছরের শিশুর দেহ উদ্ধার করে পুলিশ। পাঠায় ময়নাতদন্তের জন্য। স্থানীয় লোকজনের সাহায্যে গুরুতর আহত অবস্থায় সাতজনের বাকি তিনজনকে উসিলামপাট্টি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর থেকে পলাতক গাড়ির চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।