Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

নেপালে হনিমুনে গিয়ে স্ত্রী-হারা অনুভব, ঠিক সন্ধে নামার আগে ঘটল দুর্ঘটনা!

জানা যাচ্ছে, ছবিটি আদপে এক সাইকোলজিক্যাল থ্রিলার। নেপালে গিয়েছিলেন দু'জনে। আচমকাই অঘটন। তবে চমক রয়েছে আরও।

নেপালে হনিমুনে গিয়ে স্ত্রী-হারা অনুভব, ঠিক সন্ধে নামার আগে ঘটল দুর্ঘটনা!

শেষ আপডেট: 25 May 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: গিয়েছিলেন একান্তে সময় কাটাতে। হনিমুনে গিয়ে ছিল নানা পরিকল্পনা। চোখে ছিল নানা স্বপ্ন। আর ঠিক তখনই কোনও এক সন্ধের প্রাকমুহূর্তে ঘটে গেল ভয়ানক এক বিপর্যয়। স্ত্রীকেই হারিয়ে ফেললেন অনুভব। ছবির নাম 'ঠিক সন্ধে নামার আগে'। আর এই ছবিতেই হিরো অনুভব। বিপরীতে দেখা যাবে ঐন্দ্রিলা বসুকে।

জানা যাচ্ছে, ছবিটি আদপে এক সাইকোলজিক্যাল থ্রিলার। নেপালে গিয়েছিলেন দু'জনে। আচমকাই অঘটন। তবে চমক রয়েছে আরও। স্ত্রীকে হারিয়ে ফেললেও তাঁর স্ত্রীর মতো দেখতেই হুবহু এক মহিলার সঙ্গে দেখা হয় অনুভবের। এরপর? তা নিয়ে এগচ্ছে গল্প।

নেপালের পাহাড়ি এলাকার আঁকেবাঁকে হয়েছে এই ছবির শুটিং। রাস্তা ছিল দুর্গম। আবহাওয়াও সঙ্কুল। তবু 'শো মাস্ট গো অন'। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা। কাশ্মীরি লেখক অঞ্জুম বাবার 'খাপাস' নামক একটি গল্পের উপরে নির্ভর করে এই ছবি বানিয়েছেন পরিচালক কৌস্তভ চক্রবর্তী। পরিবেশনা মোজোটেল এন্টারটেনমেন্ট ও সুমনা কাঞ্জিলাল। ছবিটির প্রযোজক নির্মাল্য মোদক ও সুমিতা মোদক। সব ঠিক থাকলে এই বছর নভেম্বরে মুক্তি পাবে ছবিটি। 


```