সেনা জওয়ান কপিল, যিনি মীরাটের গটকা গ্রামের বাসিন্দা, ছুটি কাটিয়ে কাজে ফিরছিলেন। সে সময় টোল প্লাজার কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে।

টোল প্লাজায় জওয়ানকে মারধর - ফাইল ছবি
শেষ আপডেট: 19 August 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: মীরাটের (Meerut) ভূনি টোল প্লাজায় (Toll Plaza) এক সেনা জওয়ানকে (Indian Army Soldier) মারধরের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সামান্য বচসা থেকে তাঁকে বেধড়ক মারধর করেছে টোল প্লাজার কর্মীরা। এই ঘটনাতে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)।
সেনা জওয়ানকে মারধরের ঘটনায় টোল প্লাজার দায়িত্বরত সংস্থাকে ২০ লক্ষ টাকা জরিমানা (Fine) করা হয়েছে। একই সঙ্গে সংস্থার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে ভবিষ্যতে টোল সংগ্রহের দরপত্রে অংশ নেওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘটনাটি ঘটে ১৭ অগস্ট। সেনা জওয়ান কপিল, যিনি মীরাটের গটকা গ্রামের বাসিন্দা, ছুটি কাটিয়ে কাজে ফিরছিলেন। সে সময় টোল প্লাজার কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। এনএইচএআই জানিয়েছে, সংস্থার কর্মীদের শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ায় চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে।
Enri re Godi media
🚨 Meerut Toll Plaza Incident
Army jawan Kapil Singh was brutally beaten by toll staff despite showing his ID. He was tied to a pole.
6 arrested, NHAI fines toll operator ₹20L & may cancel license.#Meerut
pic.twitter.com/NyujDM6Usa— ರೂಪಾಯಿ ರಾಜ (ℝ𝕦𝕡𝕒𝕪𝕚 ℝ𝕒𝕛𝕒) 💛❤️ (@RupayiRaja) August 19, 2025
এ ঘটনায় স্থানীয় থানায় এফআইআর দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে।
এক বিবৃতিতে এনএইচএআই জানিয়েছে, “জাতীয় সড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেনা কর্মীর সঙ্গে টোল কর্মীদের এমন আচরণ আমরা কঠোরভাবে নিন্দা করি।”